শনিবার, মে ৩০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া বেশি শক্তিশালী: দুলু

মে ৩০, ২০২৬
A A
জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া বেশি শক্তিশালী: দুলু
Share on FacebookShare on Twitter

নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজ থেকে ৪৫ বছর আগে যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল, তারা ভেবেছিল এর মাধ্যমে বাংলাদেশ থেকে বিএনপিকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। কিন্তু আজ নতুনভাবে প্রমাণিত হয়েছে যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত জিয়ার চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং তাঁর আদর্শ দেশের মানুষের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়।

শনিবার (৩০ মে) দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তার প্রত্যেকটিতেই দেশের মানুষ শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপিকে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়েছে, তা মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনেরই এক বড় জয়।

আরওপড়ুন

জিয়াউর রহমানকে হত্যার পরের এক সপ্তাহে যা যা ঘটেছিল

জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক তুলে ধরলেন মাহদী আমিন

জিয়াউর রহমানের বিভিন্ন দূরদর্শী উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করে হুইপ দুলু বলেন, শহীদ জিয়া তাঁর জীবদ্দশায় দেশের কল্যাণে যা যা উপলব্ধি করেছিলেন, আজ তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। তিনি অত্যন্ত চিন্তা-ভাবনা করে দেশজুড়ে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। আজকে তাঁরই যোগ্য সন্তান ও দলের প্রিয় নেতা তারেক রহমান সেই খাল কাটা কর্মসূচি থেকে শুরু করে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মতো প্রতিটি জনকল্যাণমূলক উদ্যোগকে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

জিয়াউর রহমানকে হত্যার পরের এক সপ্তাহে যা যা ঘটেছিল
ফিচার

জিয়াউর রহমানকে হত্যার পরের এক সপ্তাহে যা যা ঘটেছিল

মে ৩০, ২০২৬
জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক তুলে ধরলেন মাহদী আমিন
বিএনপি

জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক তুলে ধরলেন মাহদী আমিন

মে ৩০, ২০২৬
এসএসএফকে গালি দিয়ে ধাওয়া, বহিষ্কার হলেন ছাত্রদল নেতা
প্রধান সংবাদ

এসএসএফকে গালি দিয়ে ধাওয়া, বহিষ্কার হলেন ছাত্রদল নেতা

মে ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • জামায়াত নেতাকে ফাঁসাতে মিথ্যা অপপ্রচার; বের হয়ে এলো টিসিবির চালের আসল সত্য

    জামায়াত নেতাকে ফাঁসাতে মিথ্যা অপপ্রচার; বের হয়ে এলো টিসিবির চালের আসল সত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ৫১ দেশ; শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ভারত

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘সময় পাইলে ভারতের ঈদের দিনের ভিডিওগুলো একটু দেইখেন’

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৪৭-এ দেশভাগ নয়, বরং এসেছিল আমাদের মুক্তির পরিচয়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জিয়াউর রহমানকে হত্যার পরের এক সপ্তাহে যা যা ঘটেছিল

জিয়াউর রহমানকে হত্যার পরের এক সপ্তাহে যা যা ঘটেছিল

মে ৩০, ২০২৬
নিজের প্রথম বিদেশ সফরে ভারতে গেলেন প্রেসিডেন্ট হ্লেইং

নিজের প্রথম বিদেশ সফরে ভারতে গেলেন প্রেসিডেন্ট হ্লেইং

মে ৩০, ২০২৬
জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক তুলে ধরলেন মাহদী আমিন

জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক তুলে ধরলেন মাহদী আমিন

মে ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০