বুধবার, জুন ৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নাচ-গান, দুই নেতাকে বহিষ্কার

জুন ১, ২০২৬
A A
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নাচ-গান, দুই নেতাকে বহিষ্কার
Share on FacebookShare on Twitter

জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর দিনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অশ্লীল নাচ-গান করার অভিযোগে দুই শীর্ষ নেতাকে দল থেকে চূড়ান্ত বহিষ্কার করা হয়েছে। একই সাথে ওই অনাকাঙ্ক্ষিত অনুষ্ঠানে অংশ নিয়ে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অপরাধে আরও ৫ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করা হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দুই নেতার বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন— আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মিঠু এবং একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে মাহবুব মেম্বার।

দলীয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত শনিবার (৩০ মে) দেশব্যাপী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হচ্ছিল। কিন্তু সোনামুখী ইউনিয়ন বিএনপির এই দুই শীর্ষ নেতা কোনো দলীয় শোক কর্মসূচি পালন করেননি। উল্টো তাঁরা জেলা বিএনপির শীর্ষ নেতা ও স্থানীয় এমপির নাম ভাঙিয়ে সোনামুখী ইউনিয়নের জাফরপুর স্কুল মাঠে অশ্লীল নাচ-গান এবং আনন্দ-উল্লাসে মেতে ছিলেন, যা গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও সম্পূর্ণ অসাংগঠনিক।

আরওপড়ুন

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

অস্তিত্বহীন মসজিদের নাম দিয়ে বরাদ্দ আদায়, বিএনপি নেতাকে শোকজ

এদিকে ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিষ্কারের পরপরই একই ঘটনার জেরে বিকেলে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল এবং সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা স্বাক্ষরিত অপর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আরও ৫ নেতাকর্মীকে শোকজ করা হয়। শোকজপ্রাপ্ত নেতারা হলেন— সোনামুখী ইউনিয়ন বিএনপির সিনিয়ির সহ-সভাপতি আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক এবং ইউনিয়ন যুবদলের নেতা মিনহাজ।

কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়েছে, জাতীয় শোকের দিন থাকা সত্ত্বেও তাঁরা দলীয় নির্দেশনা অনুযায়ী শোক পালন না করে জাফরপুর স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আনন্দ উৎসবে মেতে ছিলেন, যা একটি অত্যন্ত গর্হিত কাজ। এছাড়া ওই অনুষ্ঠানের অতিথি তালিকায় যাঁদের নাম ব্যবহার করা হয়েছিল, তাঁদের কারও কোনো পূর্ব সম্মতিও নেওয়া হয়নি। এই নোটিশ পাওয়ার আগামী ৭ দিনের মধ্যে নোটিশপ্রাপ্তদের সন্তোষজনক ও যুক্তিযুক্ত উত্তর প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তাঁদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
বিএনপি

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

জুন ৩, ২০২৬
অস্তিত্বহীন মসজিদের নাম দিয়ে বরাদ্দ আদায়, বিএনপি নেতাকে শোকজ
বিএনপি

অস্তিত্বহীন মসজিদের নাম দিয়ে বরাদ্দ আদায়, বিএনপি নেতাকে শোকজ

জুন ৩, ২০২৬
হাদী হত্যা: মমতার বক্তব্যকে পাত্তা দিলেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
প্রধান সংবাদ

হাদী হত্যা: মমতার বক্তব্যকে পাত্তা দিলেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

জুন ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘সময় পাইলে ভারতের ঈদের দিনের ভিডিওগুলো একটু দেইখেন’

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত নেতাকে ফাঁসাতে মিথ্যা অপপ্রচার; বের হয়ে এলো টিসিবির চালের আসল সত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুন ৩, ২০২৬
ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

জুন ৩, ২০২৬
গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

জুন ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০