বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

চাঁদপুরে পিটুনিতে আহত বৃদ্ধের মৃত্যু, অভিযুক্ত ছাত্রদল নেতা সুমন পলাতক

জুন ৩, ২০২৬
A A
চাঁদপুরে পিটুনিতে আহত বৃদ্ধের মৃত্যু, অভিযুক্ত ছাত্রদল নেতা সুমন পলাতক
Share on FacebookShare on Twitter

চাঁদপুরের মতলব দক্ষিণ পৌর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বেধড়ক পিটুনিতে আব্দুল মান্নান পাটওয়ারী (৬৫) নামে এক ব্যক্তি দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। মৃত্যুর খবর পেয়ে একই বাড়ির বাসিন্দা অভিযুক্ত সুমন পাটওয়ারী (২৮) বাড়ি থেকে পালিয়ে গেছে। তবে এই বর্বরোচিত ঘটনার পর এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

নিহত মান্নান পাটওয়ারী দক্ষিণ দীঘলদী গ্রামের আকরাম আলী পাটওয়ারী বাড়ির বাসিন্দা এবং তিনি পেশায় এক সময় ফার্নিচারের কাজ করতেন। অভিযুক্ত সুমন পাটওয়ারী একই বাড়ির আরব আলী পাটওয়ারীর ছেলে এবং সে মতলব পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

घटनाর বিবরণ দিয়ে নিহতের স্বজনেরা জানান, মান্নান পাটওয়ারীর ছোট ভাই প্রতিবন্ধী হারুন পাটওয়ারী গত শনিবার বিকেলে বাড়ির সামনে নিজের জায়গায় গাছ লাগালে অভিযুক্ত সুমনের মা সেই গাছ উপড়ে ফেলে দেন। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরু হলে সুমন পাটওয়ারী দলবল নিয়ে এসে প্রথমে হারুন ও তাঁর স্ত্রীকে মারধর করে। পরে মাগরিবের নামাজ শেষে মান্নান পাটওয়ারী বাড়িতে ফিরলে সুমনসহ তার লোকজন তাঁকেও শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।

আরওপড়ুন

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর্সের অ্যাটেনডেন্স

আহতদের উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে মান্নান পাটওয়ারীর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। স্থানীয়দের অভিযোগ, সুমনের একটি নিজস্ব কিশোর গ্যাং বাহিনী রয়েছে এবং তার বিরুদ্ধে এলাকায় দোকান দখল ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কাজের অভিযোগ আছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত সুমনের পুরো বাড়ি তালাবদ্ধ রয়েছে এবং পরিবারের কেউ এই বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। অন্যদিকে এলাকাবাসী ও নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সুমন ও তার কিশোর গ্যাং বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল এবং ঘটনার দিন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। গুরুতর আহত মান্নান পাটওয়ারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন উল্লেখ করে তিনি বলেন, এই ঘটনায় টাকায় আনুষ্ঠানিক অভিযোগ করা হলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর্সের অ্যাটেনডেন্স
বিএনপি

জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর্সের অ্যাটেনডেন্স

জুলাই ২২, ২০২৬
শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’
বাংলাদেশ

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬
স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০