বুধবার, জুলাই ২২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

জুন ৪, ২০২৬
A A
এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি
Share on FacebookShare on Twitter

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের একাংশের কলমবিরতি কর্মসূচি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক নির্দেশনা নেই বলে জানিয়েছেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসাইন। তিনি বলেন, গ্রাহকসেবা বন্ধ রাখার অনুমোদন ব্যাংক দেয়নি এবং কেউ ইচ্ছাকৃতভাবে সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জানা গেছে, ‘সচেতন গ্রাহক ফোরাম’ নামে একটি সংগঠন ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে। একই সঙ্গে তারা ব্যাংকের কর্মকর্তাদের এক ঘণ্টার কলমবিরতি পালনের আহ্বান জানায়। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন শাখার কিছু কর্মকর্তা কর্মসূচিতে অংশ নেন বলে জানা গেছে। ফলে কয়েকটি শাখায় গ্রাহকসেবা কার্যক্রমে সাময়িক প্রভাব পড়ে।

তবে এ বিষয়ে অধিকাংশ কর্মকর্তা প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। বিভিন্ন শাখায় গিয়ে কিছু ক্ষেত্রে স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার চিত্রও দেখা গেছে।

আরওপড়ুন

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

বিমান দুর্ঘটনার এক বছর, স্মৃতিচারণে ভারী মাইলস্টোন ক্যাম্পাস

আলতাফ হোসাইন বলেন, ব্যাংকের কর্মকর্তারা গ্রাহকদের সেবা দিতে প্রস্তুত রয়েছেন। তিনি জানান, প্রধান কার্যালয়ে বসে সব শাখার তাৎক্ষণিক পরিস্থিতি জানা সম্ভব নয়, তবে কোথাও সেবা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়নি।

ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার প্রবণতা এবং চলমান আন্দোলনের প্রভাব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোনো ব্যাংকের সব গ্রাহক যদি একদিনে তাদের অর্থ তুলে নেন, তাহলে সেটি টিকে থাকা কঠিন হবে। তবে বাস্তবে এমন পরিস্থিতি সৃষ্টি হয় না। আন্দোলনসহ বিভিন্ন কারণে নগদ অর্থ উত্তোলনের চাপ কিছুটা বেড়েছে, কিন্তু তা এখনো সহনীয় পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ব্যাংকের কার্যক্রম চলমান আছে।

সম্পর্কিত খবর

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
ফিচার

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই ২২, ২০২৬
বিমান দুর্ঘটনার এক বছর, স্মৃতিচারণে ভারী মাইলস্টোন ক্যাম্পাস
বাংলাদেশ

বিমান দুর্ঘটনার এক বছর, স্মৃতিচারণে ভারী মাইলস্টোন ক্যাম্পাস

জুলাই ২২, ২০২৬
টেকনাফে র‍্যাবের অভিযানে এমপি বদির ভাগিনা ‘কিং সালমান’ গ্রেপ্তার
বাংলাদেশ

টেকনাফে র‍্যাবের অভিযানে এমপি বদির ভাগিনা ‘কিং সালমান’ গ্রেপ্তার

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আজীবন হাসিনাকেই ক্ষমতায় দেখার খায়েশ ছিল ব্যবসায়ীদের

আজীবন হাসিনাকেই ক্ষমতায় দেখার খায়েশ ছিল ব্যবসায়ীদের

জুলাই ২২, ২০২৬
পাহাড়ি ঢল আর টানা ভারি বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

পাহাড়ি ঢল আর টানা ভারি বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

জুলাই ২২, ২০২৬
হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০