উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। নতুন চালু হওয়া একটি পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, সফরের সময় কিম জং উন নতুন উৎপাদন প্রযুক্তি, বর্তমান উৎপাদন পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা পর্যালোচনা করেন।
তিনি বলেন, গত পাঁচ বছরে উত্তর কোরিয়ার অস্ত্র-উপযোগী পারমাণবিক উপাদান উৎপাদনের সক্ষমতা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
কিম জং উনের দাবি, দেশের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষায় পারমাণবিক সক্ষমতা আরও বাড়ানো জরুরি।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উৎপাদন অব্যাহতভাবে বাড়ানোর নির্দেশ দেন এবং সামরিক শক্তি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার এ ধরনের পদক্ষেপ অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।







