শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

জুন ৪, ২০২৬
A A
হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা
Share on FacebookShare on Twitter

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে করা বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার ভারতের শিলিগুড়ি সাইবার থানায় আইনজীবী রিংকি চ্যাটার্জী সিং এ মামলা করেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, একটি রাজনৈতিক কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে গোপন আলোচনার তথ্য প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি বাংলাদেশে সংঘটিত একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জড়িয়ে মন্তব্য করেছেন বলেও অভিযোগ আনা হয়।

মামলাকারীর দাবি, এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং বাংলাদেশ-ভারত সম্পর্কেও বিরূপ প্রভাব ফেলতে পারে। এছাড়া ভারতের নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনমনে অবিশ্বাস সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

গত মঙ্গলবার কলকাতার ধর্মতলা এলাকায় এক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশে একটি আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন কয়েকজনকে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিলেন বলেও তিনি মন্তব্য করেন।

যদিও বক্তব্যে কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি, তবে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে তিনি ২০২৫ সালের ডিসেম্বরে ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গই তুলে ধরেছিলেন।

মমতার দাবি অনুযায়ী, বাংলাদেশ থেকে পালিয়ে আসা কয়েকজন অভিযুক্ত মেঘালয় সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের আটক করে।

আরওপড়ুন

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানা হবে না, আবারও স্পষ্ট ঘোষণা মোদির

সাহাবুদ্দিনকে ঘিরে এক সপ্তাহে ২৬টি কনটেন্ট কালের কন্ঠের, ইতিবাচক উপস্থাপনের অভিযোগ

তবে মামলাকারী আইনজীবী রিংকি চ্যাটার্জী বলেন, বাংলাদেশ সরকার কিংবা নিহত শরীফ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের জন্য ভারতের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। এ অবস্থায় এমন বক্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা হওয়া ঘটনাটিকে নতুন রাজনৈতিক বিতর্কের দিকে নিয়ে গেছে। বিষয়টি এখন ভারতীয় রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে বাংলাদেশেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সম্পর্কিত খবর

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানা হবে না, আবারও স্পষ্ট ঘোষণা মোদির
আন্তর্জাতিক

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানা হবে না, আবারও স্পষ্ট ঘোষণা মোদির

জুলাই ২৪, ২০২৬
সাহাবুদ্দিনকে ঘিরে এক সপ্তাহে ২৬টি কনটেন্ট কালের কন্ঠের, ইতিবাচক উপস্থাপনের অভিযোগ
প্রধান সংবাদ

সাহাবুদ্দিনকে ঘিরে এক সপ্তাহে ২৬টি কনটেন্ট কালের কন্ঠের, ইতিবাচক উপস্থাপনের অভিযোগ

জুলাই ২৪, ২০২৬
অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির
জামায়াত

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’: জামায়াত আমির

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে, পছন্দের কথা জানালেন আসিফ নজরুল

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে, পছন্দের কথা জানালেন আসিফ নজরুল

জুলাই ২৪, ২০২৬
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানা হবে না, আবারও স্পষ্ট ঘোষণা মোদির

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানা হবে না, আবারও স্পষ্ট ঘোষণা মোদির

জুলাই ২৪, ২০২৬
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

রাষ্ট্রপতি থেকে পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন চুপ্পু

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০