বুধবার, জুলাই ২২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম ফিচার

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সেন্টমার্টিন কি হারিয়ে যাবে?

জুন ৫, ২০২৬
A A
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সেন্টমার্টিন কি হারিয়ে যাবে?
Share on FacebookShare on Twitter

জলবায়ু পরিবর্তনের প্রভাবে টেকনাফের শাহপরীর দ্বীপ ও প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এখন ভয়াবহ অস্তিত্ব সংকটে পড়েছে। সাগর ও নদীভাঙনের কারণে একের পর এক হারিয়ে যাচ্ছে বসতভিটা, কৃষিজমি ও মানুষের জীবিকার উৎস।

স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য অনুযায়ী, গত এক দশকে এই দুই দ্বীপে অন্তত ৮ থেকে ১০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ভাঙনের কারণে অনেক পরিবার এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

স্থানীয়রা জানান, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অস্বাভাবিক জোয়ার এবং ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে সেন্টমার্টিনে গত ১০ বছরে বিভিন্ন এলাকায় প্রায় ১০০ থেকে ১৫০ ফুট ভূমি সাগরে বিলীন হয়েছে।

আরওপড়ুন

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

বিমান দুর্ঘটনার এক বছর, স্মৃতিচারণে ভারী মাইলস্টোন ক্যাম্পাস

ভাঙনের পাশাপাশি দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকট। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার পাশাপাশি পানিতে লবণাক্ততার মাত্রাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। ফলে অনেক পরিবারকে দূর-দূরান্ত থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের বিভিন্ন এলাকায় সাগর গিলে খেয়েছে ঘরবাড়ি ও ফসলি জমি। অনেক পরিবার একাধিকবার বসতি হারিয়ে নতুন জায়গায় আশ্রয় নিয়েছে।

শাহপরীর দ্বীপের বাসিন্দা আলমাজ খাতুন জানান, জোয়ারের পানি বাড়লে ঘরে থাকা সম্ভব হয় না। তখন অন্যের ঘরে আশ্রয় নিতে হয়। কিন্তু যাওয়ার মতো স্থায়ী কোনো জায়গা নেই।

একই এলাকার শাহেনা আক্তার বলেন, একসময় তাদের ঘরবাড়ি, জমিজমা ও গবাদিপশু ছিল। কিন্তু নদীভাঙনে সব হারিয়ে এখন মানবেতর জীবন কাটাতে হচ্ছে।

শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুস সালাম বলেন, গত ১০ বছরে পাঁচ হাজারের বেশি মানুষ বসতি হারিয়েছেন। অসচ্ছল পরিবারগুলো এখনও নদীর পাড়ে চরম ঝুঁকি নিয়ে বসবাস করছে।

সেন্টমার্টিনের বাসিন্দা হাফেজ উল্লাহ জানান, সাগরে ঘরবাড়ি হারিয়ে তিনি পরিবার নিয়ে টেকনাফে আশ্রয় নিয়েছেন। তার মতে, এভাবে চলতে থাকলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে সেন্টমার্টিন সাগরে তলিয়ে যেতে পারে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, জোয়ার ও ভাঙনের কারণে অন্তত ২০০ পরিবার নিঃস্ব হয়ে গেছে। দ্বীপ রক্ষায় দ্রুত বাঁধ ও ব্লক নির্মাণের দাবি জানান তিনি।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর জানিয়েছে, পানিতে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে প্রায় ৯ গুণ বেশি লবণাক্ততা পাওয়া যাচ্ছে। এতে সুপেয় পানির সংকট আরও তীব্র হচ্ছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এনামুল হক বলেন, লবণাক্ত পানি ব্যবহারের কারণে পানিবাহিত রোগ ও আর্সেনিকজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। দীর্ঘদিন এমন পানি ব্যবহার করলে ক্যান্সারের মতো জটিল রোগের ঝুঁকিও তৈরি হতে পারে।

পরিবেশবিদরা বলছেন, এটি শুধু পরিবেশগত সংকট নয়, বরং জলবায়ু ন্যায়ের প্রশ্নও। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নিরাপদ পুনর্বাসন, টেকসই আবাসন ও বিকল্প জীবিকার ব্যবস্থা জরুরি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী জানিয়েছেন, ঝুঁকিতে থাকা গৃহহীন মানুষদের সরকারি তালিকাভুক্ত করা হবে এবং ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
ফিচার

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই ২২, ২০২৬
বিমান দুর্ঘটনার এক বছর, স্মৃতিচারণে ভারী মাইলস্টোন ক্যাম্পাস
বাংলাদেশ

বিমান দুর্ঘটনার এক বছর, স্মৃতিচারণে ভারী মাইলস্টোন ক্যাম্পাস

জুলাই ২২, ২০২৬
টেকনাফে র‍্যাবের অভিযানে এমপি বদির ভাগিনা ‘কিং সালমান’ গ্রেপ্তার
বাংলাদেশ

টেকনাফে র‍্যাবের অভিযানে এমপি বদির ভাগিনা ‘কিং সালমান’ গ্রেপ্তার

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই ২২, ২০২৬
বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মামলা

বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মামলা

জুলাই ২২, ২০২৬
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল

ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০