শুক্রবার, জুন ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

প্রতিবন্ধীদের ভাতা টাকা যাচ্ছে ‘গায়েবি নম্বরে’

জুন ৫, ২০২৬
A A
প্রতিবন্ধীদের ভাতা টাকা যাচ্ছে ‘গায়েবি নম্বরে’
Share on FacebookShare on Twitter

মাদারীপুর সদর উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে ‘গায়েবি’ বিকাশ নম্বরে ভাতার টাকা তুলে নেওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। দীর্ঘ এক যুগ লড়াইয়ের পর বুদ্ধিপ্রতিবন্ধী আরিফা আক্তার গত বছর সুবর্ণ নাগরিক কার্ড পেলেও ভাতার জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে জানতে পারে, ভুয়া এক ব্যক্তি তার পরিচয় ব্যবহার করে ভাতার টাকা তুলে নিচ্ছে। এ বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা এবং সমাজসেবা কার্যালয়ে দুই দফা আবেদন জানানোর ছয় মাস পরও এখনো ওই ভুয়া ব্যক্তিই ভাতা পাচ্ছেন।

একই চিত্র দেখা গেছে পার্শ্ববর্তী বুদ্ধিপ্রতিবন্ধী শাকিল হাওলাদারের ক্ষেত্রেও। প্রতিবন্ধী কার্ড পেলেও শাকিল কোনো ভাতা পায়নি, বরং তার নাম-পরিচয় ব্যবহার করে রূপা আক্তার নামের এক নারী ভাতার টাকা ভোগ করছেন। শাকিলের বাবা জানান, তাঁর তিন ছেটেই প্রতিবন্ধী। বিষয়টি সরকারি অফিস ও স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানানো হলেও কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

উপজেলার কালিকাপুর, তাঁতিবাড়ি, মস্তফাপুর ও পাঁচখোলা এলাকাসহ অন্তত শতাধিক ভাতাপ্রত্যাশীর ভাতার টাকা মাঝেমধ্যেই গায়েবি নম্বরে চলে যাচ্ছে। অভিযোগ উঠেছে, সমাজসেবা কার্যালয়ের কর্মীরা কৌশলে নম্বর পরিবর্তন করে তাঁদের পছন্দমতো বিকাশ নম্বর বসিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। তবে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বি এম আসাদুজ্জামান এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, আধুনিক নিয়মে ভুল হওয়ার কোনো সুযোগ নেই এবং অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরওপড়ুন

চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ এক বাংলাদেশির মৃত্যু

হাদি হত্যায় মামলার বাদী জাবের কেন? আপত্তি তুললেন বোন মাসুমা হাদি

অনুসন্ধানে দেখা গেছে, শুধু জীবিতরাই নন, মৃত ব্যক্তিদের নামেও বরাদ্দকৃত ভাতার টাকা অলৌকিকভাবে বিকাশ নম্বর পরিবর্তন হয়ে চলে যাচ্ছে অন্য ব্যক্তিদের কাছে। ২০২৩ সালের ২০ ডিসেম্বর মারা যাওয়া প্রতিবন্ধী আ. রশিদ হাওলাদারের ৩ মাসের ভাতার টাকা বন্ধ না হয়ে চলে যাচ্ছে এচমোতারা নামের এক স্বাভাবিক ও সচ্ছল নারীর বিকাশ নম্বরে। নিয়ম অনুযায়ী মৃত্যুর তিন মাস পর ভাতা বন্ধ হওয়ার কথা থাকলেও অনৈতিক চুক্তির বিনিময়ে এই নম্বর পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

একইভাবে চার বছর আগে মারা যাওয়া শারীরিক প্রতিবন্ধী গোলাম মওলা মুন্সির বিকাশ নম্বর পরিবর্তন হয়ে এখন নিয়মিত ভাতা পাচ্ছেন মনোয়ারা বেগম নামের এক নারী। গোলাম মওলার স্ত্রী এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এদিকে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের নতুন নিয়মের ফাঁদে পড়ে সর্বশেষ কিস্তির (জানুয়ারি-মার্চ) ভাতার টাকা পাননি উপজেলার ৬ হাজার ২০০ জন ভাতাভোগীর একটি বড় অংশ। নতুন নির্দেশনা অনুযায়ী উপকারভোগীরা নিজেদের জাতীয় পরিচয়পত্র দিয়ে নতুন সিমকার্ড কিনে বিকাশ অ্যাকাউন্ট খুললেও, সমাজসেবা কর্মকর্তা তড়িঘড়ি করে বন্ধ থাকা পুরোনো নম্বর দিয়ে পে-রোল পাঠিয়ে দেন। ফলে চম্পা বেগম, সেলিনা আক্তারসহ বহু প্রতিবন্ধী পরিবার অর্থসংকটে পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

অন্যদিকে, শারীরিক প্রতিবন্ধী মাকসুদা বেগমের মা-বাবার নাম ও ঠিকানা ব্যবহার করে তালিকায় থাকা এসমোতারা নামের এক নারীর ভাতার টাকা চলে যাচ্ছে কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির বিকাশ নম্বরে। অনুসন্ধানে দেখা গেছে, মাদারীপুর সদর উপজেলার মোট ৬০টি গায়েবি মুঠোফোন নম্বরে এভাবে নিয়মিত ভাতার টাকা চলে যাচ্ছে।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরেও তৎকালীন সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুনশির বিরুদ্ধে কৌশলে প্রতিবন্ধীদের ভাতার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। ১৭ জন প্রতিবন্ধী ব্যক্তির লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হলেও তাঁকে কেবল শাস্তিস্বরূপ মুন্সিগঞ্জের লৌহজংয়ে বদলি করা হয়, কোনো কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

মাদারীপুর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য জানান, তৎকালীন অফিসারের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ইতিমধ্যে সদর দপ্তরে জমা দেওয়া হয়েছে এবং বর্তমানে টাকা যেন অন্য নম্বরে না যায় সে চেষ্টা করা হচ্ছে। জেলা প্রশাসক মর্জিনা আক্তার এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিবন্ধীদের ভাতার টাকা নিয়ে কোনো নয়ছয় মেনে নেওয়া হবে না এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে অবশ্যই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ এক বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিক

চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ এক বাংলাদেশির মৃত্যু

জুন ৫, ২০২৬
হাদি হত্যায় মামলার বাদী জাবের কেন? আপত্তি তুললেন বোন মাসুমা হাদি
বাংলাদেশ

হাদি হত্যায় মামলার বাদী জাবের কেন? আপত্তি তুললেন বোন মাসুমা হাদি

জুন ৫, ২০২৬
বিজিবির প্রতিরোধে নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা বুমেরাং
বাংলাদেশ

বিজিবির প্রতিরোধে নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা বুমেরাং

জুন ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • দীপেন দেওয়ানের পদত্যাগের পর সর্ব মিত্র চাকমার পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ এক বাংলাদেশির মৃত্যু

চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ এক বাংলাদেশির মৃত্যু

জুন ৫, ২০২৬
ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, পুড়ে ছাই ঘরবাড়ি, মৃত্যু ৩ জনের

ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, পুড়ে ছাই ঘরবাড়ি, মৃত্যু ৩ জনের

জুন ৫, ২০২৬
তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক

জুন ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০