বুধবার, জুলাই ২২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

হাদি হত্যায় মামলার বাদী জাবের কেন? আপত্তি তুললেন বোন মাসুমা হাদি

জুন ৫, ২০২৬
A A
হাদি হত্যায় মামলার বাদী জাবের কেন? আপত্তি তুললেন বোন মাসুমা হাদি
Share on FacebookShare on Twitter

শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী হিসেবে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের অন্তর্ভুক্ত হওয়া নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন নিহতের বোন মাসুমা হাদি। একই সঙ্গে ভাইয়ের মামলার বাদী হওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ‘নোংরামি’ ও ‘মিথ্যাচার’ চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

আজ শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে সেসময়ের প্রেক্ষাপট তুলে ধরেন মাসুমা হাদি। মামলার বাদীর স্বাক্ষর নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ঘটনার দিন এভারকেয়ার হাসপাতালে ভাইয়ের পাশে নিজের সার্বক্ষণিক উপস্থিতির কথাও তিনি উল্লেখ করেন।

তিনি লেখেন, ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েই তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ছুটে যান এবং এক মুহূর্তের জন্যও ভাইকে ছেড়ে কোথাও যাননি। এমতাবস্থায় তাঁর উপস্থিতি থাকা সত্ত্বেও প্রশাসন কেন জাবেরের কাছ থেকে স্বাক্ষর নিল, তা নিয়ে তিনি বারবার প্রশ্ন তুলেছেন।

মাসুমা হাদি জানান, প্রশাসনের পক্ষ থেকে তাঁকে বোঝানো হয়েছিল যে তারা প্রথমে ওসমান হাদির ভাই ওমর ফারুকের কাছে গিয়েছিল, কিন্তু ওমর তখন ভাইয়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় পরে বিষয়টি দেখার কথা বলেছিলেন। তিনি আরও উল্লেখ করেন, ঘটনার সময় একই রিকশায় থাকা ওমরের মানসিক অবস্থা কেমন ছিল এবং তাঁর পোশাকে ও ঘড়িতে কীভাবে ভাইয়ের রক্তের দাগ লেগে ছিল, তা সবার অনুভব করা উচিত।

পোস্টে তিনি স্পষ্ট জানতে চান, আমরা নিরাপত্তার অভাবে মামলার বাদী হতে চাইনি—এমন কথা কার কাছে এবং কে বলেছিল, তা পরিষ্কার করতে হবে। ভাইয়ের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ছোট আপুর অনুমতি না নিয়ে জাবের কীভাবে মামলার বাদী হলেন, তা নিয়েও তিনি জবাবদিহিতা দাবি করেন।

ওমরের ব্যক্তিগত জীবনযাপন নিয়ে ওঠা কিছু আলোচনার জবাবে মাসুমা হাদি তাঁর ভাইয়ের ব্যবহৃত ঘড়ি, ব্লেজার ও মোবাইল ফোনের তৎকালীন মূল্য উল্লেখ করে না বুঝে কাউকে নোংরামি ও মিথ্যাচার না করার আহ্বান জানান।

আরওপড়ুন

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

বিমান দুর্ঘটনার এক বছর, স্মৃতিচারণে ভারী মাইলস্টোন ক্যাম্পাস

চিকিৎসার বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, শুরুতে অনেকেই দায়িত্ব নিতে চাইলেও তাঁরা পারিবারিক কারণে রাজি হননি। ওমর ফারুক সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে ৫২ লাখ টাকা দিয়ে টিকিট কেটে ওসমান হাদিকে থাইল্যান্ড নেওয়ার সব ব্যবস্থা করেছিলেন। পরবর্তীতে সরকার এই সিদ্ধান্তের কথা জানার পর তাঁর চিকিৎসার দায়িত্ব নেয় এবং সরকারি উদ্যোগে মেডিকেল কাগজপত্র পাঠানোর পর সিঙ্গাপুরের হাসপাতাল তা গ্রহণ করলে তাঁকে সেখানে নেওয়া হয়।

সবশেষে মাসুমা হাদি আবেগঘন কণ্ঠে বলেন, ভাইকে হারিয়ে বেঁচে থাকার কঠিন লড়াইয়ের মাঝে তিনি এসব তথ্য কাউকে জানাতে চাননি। কিন্তু একজন বিপ্লবীর পরিবারকে নিয়ে যেভাবে মিথ্যাচার ও অসম্মান করা হচ্ছে, তার প্রতিবাদেই তিনি বাধ্য হয়ে সম্পূর্ণ বিষয়টি সবার সামনে পরিষ্কার করেছেন।

সম্পর্কিত খবর

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
ফিচার

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই ২২, ২০২৬
বিমান দুর্ঘটনার এক বছর, স্মৃতিচারণে ভারী মাইলস্টোন ক্যাম্পাস
বাংলাদেশ

বিমান দুর্ঘটনার এক বছর, স্মৃতিচারণে ভারী মাইলস্টোন ক্যাম্পাস

জুলাই ২২, ২০২৬
টেকনাফে র‍্যাবের অভিযানে এমপি বদির ভাগিনা ‘কিং সালমান’ গ্রেপ্তার
বাংলাদেশ

টেকনাফে র‍্যাবের অভিযানে এমপি বদির ভাগিনা ‘কিং সালমান’ গ্রেপ্তার

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই ২২, ২০২৬
বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মামলা

বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মামলা

জুলাই ২২, ২০২৬
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল

ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০