রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় সংঘটিত একটি আলোচিত ছিনতাই মামলায় জড়িত মূল পরিকল্পনাকারী ও সরাসরি অংশগ্রহণকারীসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি পিস্তলসদৃশ বস্তু, ছিনতাইকৃত নগদ ৩৩ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— নগরীর বোয়ালিয়া থানার সপুরা এলাকার মো. আব্দুর রহমান ডাবলু, যিনি এই ঘটনার মূল পরিকল্পনাকারী। অপরজন মতিহার থানার মির্জাপুর গ্রামের আবু সাদাত মো. সায়েম ওরফে মিলন, যিনি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মিলন মতিহার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। গত দুইটি ঈদে তিনি নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে নিজের দলীয় পরিচয় ব্যবহার করে ঈদ শুভেচ্ছার পোস্টারও লাগিয়েছিলেন।







