বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

ইসলামী ব্যাংক নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী: সেলিম উদ্দিন

জুন ১১, ২০২৬
A A
ইসলামী ব্যাংক নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী: সেলিম উদ্দিন
Share on FacebookShare on Twitter

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিশু নির্যাতন এবং সীমান্ত সংকটের মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু বিদ্যমান থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংককে ঘিরে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।

বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে ইসলামী ব্যাংক সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। তাঁর দাবি, সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ছাড়াই এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীকে নিয়ে করা মন্তব্যেরও সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে দায়িত্বশীল ব্যক্তিদের তথ্যভিত্তিক ও সংযত বক্তব্য দেওয়া উচিত।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টি বা নেতিবাচক বার্তা প্রচার দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে। ইসলামী ব্যাংক দুর্বল হয়ে পড়লে তার প্রভাব সামগ্রিক অর্থনীতির ওপরও পড়বে বলে মন্তব্য করেন তিনি।

আরওপড়ুন

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেলিম উদ্দিন বলেন, ‘পুশ-ইন’ ইস্যু এখন জাতীয় সংকটে রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সব রাজনৈতিক শক্তিকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, ইসলামী ব্যাংক নিয়ে বিতর্কে সময় ব্যয় না করে সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি।

আসন্ন বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়; এর সফল বাস্তবায়নই মূল বিষয়। করের হার বৃদ্ধি না করে কর ফাঁকি রোধের মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সেলিম উদ্দিন অভিযোগ করেন, অতীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) নামে ব্যাপক অপচয় ও অনিয়ম হয়েছে। এসব দুর্নীতি ও অপচয় বন্ধ করে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে বলে তিনি মত দেন।

রাজধানীর জলাবদ্ধতা সমস্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতি বর্ষায় ঢাকার বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় আক্রান্ত হয়। সড়ক খোঁড়াখুঁড়ি এবং সমন্বয়হীন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে এ সমস্যা আরও প্রকট হয়েছে। বাজেটের সুষ্ঠু ব্যবহার ও দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে রাজধানীকে অনেকাংশে জলাবদ্ধতামুক্ত করা সম্ভব।

তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন না হওয়ায় নগরবাসী কাঙ্ক্ষিত সেবা ও উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। তাই নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নগর পরিচালনা নিশ্চিত করার দাবি জানান তিনি।

গণতন্ত্রের স্বার্থে একটি শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দলের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সেলিম উদ্দিন। তিনি বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও কার্যকর বিরোধী রাজনৈতিক শক্তি বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে, যা গণতান্ত্রিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে।

সংবাদ সম্মেলনে মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার এবং কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নোমান আহমেদ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২
প্রধান সংবাদ

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে
প্রধান সংবাদ

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

সেপ্টেম্বর ১৬, ২০২৬
মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ

মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬
দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০