রবিবার, জুন ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

চট্টগ্রামের রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

জুন ১৪, ২০২৬
A A
চট্টগ্রামের রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক প্রকাশ মাসুদ চৌধুরী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

নিহত মাকসুদুলের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকায়। তিনি বেতাগী ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন চৌধুরীর ছোট ভাই এবং মৃত খালেদ চৌধুরীর ছেলে। ঘটনার পর রাউজান থানা পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে মাসুদ চৌধুরী পাহাড়তলি বাজারের একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশায় করে পাঁচ থেকে সাতজন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে আসে। তারা মাকসুদুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত অটোরিকশাযোগে ঘটনাস্থল ত্যাগ করে। মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলি লাগায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরওপড়ুন

অপহরণের ৯ দিন পর খালে মিললো তরুণের অর্ধগলিত মরদেহ

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা

এদিকে একদিনের ব্যবধানে রাউজানে ফের যুবদল নেতা খুনের খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে এবং ড্রাম ফেলে সড়ক অবরোধ করেন। পাশাপাশি পাহাড়তলী এলাকায় খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।

হত্যাকাণ্ডের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

সম্পর্কিত খবর

অপহরণের ৯ দিন পর খালে মিললো তরুণের অর্ধগলিত মরদেহ
বাংলাদেশ

অপহরণের ৯ দিন পর খালে মিললো তরুণের অর্ধগলিত মরদেহ

জুন ১৪, ২০২৬
বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা
বাংলাদেশ

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা

জুন ১৩, ২০২৬
বাংলাদেশে এসেই অখণ্ড ভারতের কথা বললেন নতুন ভারতীয় হাই কমিশনার!
বাংলাদেশ

বাংলাদেশে এসেই অখণ্ড ভারতের কথা বললেন নতুন ভারতীয় হাই কমিশনার!

জুন ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • নড়াইলে পর্যটন কেন্দ্রের জমি দখল করে শিবলিঙ্গ স্থাপনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মানিকগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অপহরণের ৯ দিন পর খালে মিললো তরুণের অর্ধগলিত মরদেহ

অপহরণের ৯ দিন পর খালে মিললো তরুণের অর্ধগলিত মরদেহ

জুন ১৪, ২০২৬
চট্টগ্রামের রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

চট্টগ্রামের রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

জুন ১৪, ২০২৬
সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ

জুন ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০