বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি

হিজাব নিয়ে এমপি মনিরুলের বক্তব্যের প্রতিবাদে জাবিতে শিবিরের বিক্ষোভ

জুন ১৫, ২০২৬
A A
হিজাব নিয়ে এমপি মনিরুলের বক্তব্যের প্রতিবাদে জাবিতে শিবিরের বিক্ষোভ
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদে হিজাব, নিকাব ও পর্দা প্রসঙ্গে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ‘হিজাব নারীর অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’, ‘হিজাব-নিকাবের অপমান, সইবে না মুসলমান’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম বলেন, হিজাব, নিকাব ও বোরকা দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় পরিচয়, সংস্কৃতি ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ অংশ। জাতীয় সংসদে নারীর পোশাক নিয়ে করা মন্তব্যকে তারা অনভিপ্রেত ও অসম্মানজনক বলে মনে করেন এবং এর তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, কোনো নারীকে তার পোশাকের কারণে হেয় প্রতিপন্ন করা বা কটাক্ষ করা গ্রহণযোগ্য নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তিনি দাবি জানান, বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র নারীদের পোশাক ও ব্যক্তিগত পছন্দের প্রতি সম্মান নিশ্চিত করতে হবে।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হিজাব, বোরকা ও পর্দাকে অবমাননার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, ধর্মীয় অনুশীলন ও ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক জনপ্রতিনিধির দায়িত্ব।

আরওপড়ুন

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

তিনি আরও বলেন, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে হিজাব পরিহিত নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই ধর্মীয় অনুশীলনকে লক্ষ্য করে কোনো ধরনের কটাক্ষ জনগণের মধ্যে নেতিবাচক বার্তা দেয়।

সমাবেশ থেকে ছাত্রশিবির নেতারা মনিরুল হক চৌধুরীর বক্তব্য প্রত্যাহার এবং জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। পাশাপাশি তারা ধর্মীয় মূল্যবোধ, ব্যক্তিগত স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

সম্পর্কিত খবর

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২
প্রধান সংবাদ

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে
প্রধান সংবাদ

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

সেপ্টেম্বর ১৬, ২০২৬
মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ

মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬
দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০