মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

চীনে তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে: আশিক চৌধুরী

জুন ১৬, ২০২৬
A A
চীনে তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে: আশিক চৌধুরী
Share on FacebookShare on Twitter

আগামী তিন মাসের মধ্যে দেশের বাইরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রথম অফিস চালু করা হবে বলে জানিয়েছেন এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্প্রতি চীনা গণমাধ্যম সিজিটিএন-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি চায়না-সাউথ এশিয়া এক্সপোতে অংশ নিয়ে আশিক চৌধুরী বলেন, এই নতুন অফিসের মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। এতে তাদের পারস্পরিক যোগাযোগ, তথ্য সংগ্রহ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অনেক বেশি সুবিধাজনক হবে।

তিনি আরও উল্লেখ করেন, গত পাঁচ বছরে চীনা বিনিয়োগ বাংলাদেশে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগের উৎসগুলোর একটি হয়ে উঠেছে। এই গুরুত্ব বিবেচনায় বিডা চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষভাবে আলাদা সেবা কাঠামো গড়ে তুলেছে। এর আগে গত বছরের শেষ দিকে বিডার অধীনে একটি বিশেষ ‘চায়না ডেস্ক’ চালু করা হয়েছে, যা শুধু চীনা বিনিয়োগকারীদের সহায়তা দিচ্ছে।

আরওপড়ুন

কলকাতায় মোশাররফ করিম দম্পতির ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা

অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

এই কার্যালয় স্থাপনের পদক্ষেপটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিনের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে নেওয়া হয়েছে। এর আগে গত মার্চে আশিক চৌধুরী বলেছিলেন, চীনে বাংলাদেশের উপস্থিতি আরো দৃশ্যমান করা এবং বিনিয়োগকারীদের উদ্বেগ দ্রুত সমাধানের সুযোগ তৈরি করবে এই কার্যালয়।

চীনা বিনিয়োগের একটি বড় অংশ বাংলাদেশে আকৃষ্ট করা এবং বিনিয়োগকারীদের দীর্ঘদিনের বিভিন্ন জটিলতা উৎস পর্যায়েই (চীনে বসেই) সমাধান করা এই উদ্যোগের মূল লক্ষ্য। বিডা প্রথমবারের মতো দেশের বাইরে এমন কোনো অফিস স্থাপনের উদ্যোগ নিল।

এই উদ্যোগকে সামনে রেখে অবকাঠামো খাতে বিডা ১৩টি অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প চিহ্নিত করেছে। এর মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল (চাইনিজ ইকোনমিক জোন) বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিডার ধারণা, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে চীনা বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

বিডার বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে বেসরকারি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রে সৌদি আরবের পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। এ সময়ে মূল ভূখণ্ড চীন থেকে ৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার এবং হংকং থেকে ১৭৩ মিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে।

সম্পর্কিত খবর

কলকাতায় মোশাররফ করিম দম্পতির ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা
বাংলাদেশ

কলকাতায় মোশাররফ করিম দম্পতির ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা

জুন ১৬, ২০২৬
অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক, ছবি ভাইরাল
বাংলাদেশ

অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

জুন ১৬, ২০২৬
প্রতারণার মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি, দোয়া চাইলেন বাবা
বাংলাদেশ

প্রতারণার মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি, দোয়া চাইলেন বাবা

জুন ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মানিকগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছাত্রদল নেতার চাঁদাবাজির অডিও ফাঁস: তারেক রহমান আইলেও কাম হইব না

ছাত্রদল নেতার চাঁদাবাজির অডিও ফাঁস: তারেক রহমান আইলেও কাম হইব না

জুন ১৬, ২০২৬
যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

জুন ১৬, ২০২৬
ঠাকুরগাঁওয়ে সরকারি খাস জমির ৩৮টি গাছ কেটে নেয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে সরকারি খাস জমির ৩৮টি গাছ কেটে নেয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

জুন ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০