বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার

জুন ১৭, ২০২৬
A A
বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার মামলায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুম মৃধা প্রকাশ মিলন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিলন বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মৃত আব্দুল কাইয়ুম মৃধার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং বিজয়নগর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবার প্রায় চার বছর ধরে অভিযুক্তের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। প্রায় দেড় বছর আগে ভুক্তভোগীর বিয়ে হয় এবং বিয়ের পরও তিনি স্বামীর পরিবারের সঙ্গে একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতে থাকেন।

আরওপড়ুন

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

এজাহারে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত মাসুম মৃধা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রায় সাত মাস আগে একদিন ভুক্তভোগী ঘরে একা থাকার সুযোগে তিনি জোরপূর্বক ঘরের দরজা খুলে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী প্রতিবাদ ও চিৎকার করলে তিনি সেখান থেকে চলে যান।

মামলার অভিযোগ অনুযায়ী, ঘটনার ধারাবাহিকতায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী বাড়ির বাইরে মাটির চুলায় রান্নার কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত সেখানে এসে তাকে প্রাণনাশের হুমকি দেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকার শুনে ঘরে থাকা স্বজনরা বের হয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে পরবর্তীতে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এসব অভিযোগ মামলার এজাহারে উল্লিখিত অভিযোগমাত্র। বিষয়টির বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে নির্দোষ বলে বিবেচিত হবেন।

সম্পর্কিত খবর

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২
প্রধান সংবাদ

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে
প্রধান সংবাদ

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

সেপ্টেম্বর ১৬, ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
বিএনপি

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬
দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০