সোমবার, জুন ২২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

জামায়াত নিয়ে স্থানীয় সরকারমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

জুন ২২, ২০২৬
A A
জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামায়াত
Share on FacebookShare on Twitter

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, জামায়াতকে নিয়ে মন্ত্রীর মন্তব্য ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং দেশের সংসদীয় রাজনীতিতে দলটির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তিনি অভিযোগ করেন, স্থানীয় সরকারমন্ত্রী সম্প্রতি মুন্সিগঞ্জের একটি অনুষ্ঠানে জামায়াতকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা তথ্যভিত্তিক নয়।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, বিভিন্ন সময়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জামায়াত জনগণের ভোটে প্রতিনিধিত্ব অর্জন করেছে এবং সংসদীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছে। তার মতে, দলটির গণতান্ত্রিক কর্মকাণ্ডের ইতিহাস উপেক্ষা করে এ ধরনের মন্তব্য করা অনাকাঙ্ক্ষিত।

আরওপড়ুন

কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান

চেয়ারম্যান পদে ‘প্রার্থী হওয়া আটকাতেই’ রাউজানের যুবদল নেতাকে হত্যা, বলছে র‌্যাব

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীতে বিভিন্ন শ্রেণি-পেশা, ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের সুযোগ রয়েছে। দলটি দেশের রাজনীতিতে ইতিবাচক ও গঠনমূলক ধারার চর্চা করে বলে দাবি করেন তিনি।

বিবৃতিতে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে অ্যাডভোকেট জুবায়ের বলেন, পারস্পরিক সৌহার্দ্য, সহনশীলতা ও গঠনমূলক সমালোচনার সংস্কৃতি জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে তথ্যনির্ভর ও সংযত অবস্থান গ্রহণের আহ্বান জানান তিনি।

সম্পর্কিত খবর

কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান
প্রধান সংবাদ

কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান

জুন ২১, ২০২৬
চেয়ারম্যান পদে ‘প্রার্থী হওয়া আটকাতেই’ রাউজানের যুবদল নেতাকে হত্যা, বলছে র‌্যাব
প্রধান সংবাদ

চেয়ারম্যান পদে ‘প্রার্থী হওয়া আটকাতেই’ রাউজানের যুবদল নেতাকে হত্যা, বলছে র‌্যাব

জুন ২১, ২০২৬
ডিসি সারওয়ারকে প্রত্যাহার করে উপসচিব হিসেবে পদায়ন করল সরকার
প্রধান সংবাদ

ডিসি সারওয়ারকে প্রত্যাহার করে উপসচিব হিসেবে পদায়ন করল সরকার

জুন ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইমামতি রেখে সিজদা থেকে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

খুনের রাজনীতি না ছাড়লে বিএনপিকেও দেশ ছাড়া করবে জনগণ: শিবির সভাপতি

খুনের রাজনীতি না ছাড়লে বিএনপিকেও দেশ ছাড়া করবে জনগণ: শিবির সভাপতি

জুন ২২, ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামায়াত

জামায়াত নিয়ে স্থানীয় সরকারমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

জুন ২২, ২০২৬
কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান

কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান

জুন ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০