মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

সব গুম-খুন ও গণহত্যার বিচার দাবি

জুন ২২, ২০২৬
A A
রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য
Share on FacebookShare on Twitter

পতিত আওয়ামী ফ্যাসিবাদের সময় গুম, খুন, গণহত্যাসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

দুপুরে বিজয়নগরে অনুষ্ঠিতব্য এ সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ৪ জুলাই জেলাগুলোতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জোটটি। বাজেট পাসের পরও এসব কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সোমবার বেলা ১১টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, ২০২৪ সালের ‘৩৬ জুলাই’ উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য। এ বিষয়ে ২৫ জুনের বৈঠকের পর কর্মসূচি চূড়ান্ত করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, তারা কোনো দলের বিরুদ্ধে নয়, বরং নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন করছেন। তবে কেউ নিষিদ্ধ কর্মকাণ্ড চালালে তার দায় সরকারের ওপর বর্তায় বলে মন্তব্য করেন তিনি এবং এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আরওপড়ুন

মারামারি-ছিনতাই মামলায় বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ ও তদন্ত কমিটি গঠন জামায়াতের

তিনি আরও বলেন, দেশকে আবারও বিচারহীনতা ও স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার না হওয়া এবং বিচারহীনতার সংস্কৃতি ও ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চলছে—এর বিরুদ্ধে তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এর আগে বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি জানান, ১২ জুন ২৬টি সীমান্ত জেলায় সীমান্ত হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং রাজধানীতেও একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে। ভবিষ্যতে আরও বিভাগীয় সমাবেশের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানা এবং নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

মারামারি-ছিনতাই মামলায় বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে
বিএনপি

মারামারি-ছিনতাই মামলায় বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

জুন ২৩, ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ ও তদন্ত কমিটি গঠন জামায়াতের
জামায়াত

সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ ও তদন্ত কমিটি গঠন জামায়াতের

জুন ২৩, ২০২৬
গ্রেফতার সিয়ামের নামে ভুয়া স্ক্রিনশট ও স্ক্রিন রেকর্ড ছড়িয়েছে আওয়ামীপন্থী সাইবার অপরাধীরা
ফ্যাক্টচেক

গ্রেফতার সিয়ামের নামে ভুয়া স্ক্রিনশট ও স্ক্রিন রেকর্ড ছড়িয়েছে আওয়ামীপন্থী সাইবার অপরাধীরা

জুন ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইমামতি রেখে সিজদা থেকে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মারামারি-ছিনতাই মামলায় বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

মারামারি-ছিনতাই মামলায় বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

জুন ২৩, ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ ও তদন্ত কমিটি গঠন জামায়াতের

সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ ও তদন্ত কমিটি গঠন জামায়াতের

জুন ২৩, ২০২৬
হিজবুল্লার বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে না বললেন সিরিয়ার প্রেসিডেন্ট

হিজবুল্লার বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে না বললেন সিরিয়ার প্রেসিডেন্ট

জুন ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০