মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ ও তদন্ত কমিটি গঠন জামায়াতের

জুন ২৩, ২০২৬
A A
সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ ও তদন্ত কমিটি গঠন জামায়াতের
Share on FacebookShare on Twitter

ঢাকায় বিক্ষোভ কর্মসূচি চলাকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়া হোসেন।

বিবৃতিতে তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিলে অনাকাঙ্ক্ষিতভাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। জামায়াতে ইসলামী সবসময় স্বাধীন সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এমন ঘটনায় সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করছে।

দেলাওয়া হোসেন আরও বলেন, জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের নেতা-কর্মী অতীতে কখনো স্বাধীন সাংবাদিকতার পথে বাধা সৃষ্টি করেনি এবং ভবিষ্যতেও করবে না। ধানমন্ডিতে সংঘটিত হামলার ঘটনায় যদি দলের কোনো সদস্য বা কর্মীর সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

আরওপড়ুন

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

ঘটনার তদন্তে ভিডিও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনাটির পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা উসকানি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। দেলাওয়া হোসেন বলেন, জামায়াতের কর্মসূচিতে কোনো বহিরাগত বা গুপ্তচরচক্র ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা হবে।

ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ধানমন্ডি জোন পরিচালক অধ্যাপক নুর নবী মানিককে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে দ্রুত তদন্ত শেষ করে আগামীকালের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে হামলায় আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের খোঁজখবর নিতে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন। তিনি আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি বিষয়টি নিয়ে সাংবাদিকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে তিনি বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি নিয়ে সাংবাদিক মহল ও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় জামায়াতের পক্ষ থেকে দ্রুত তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

সম্পর্কিত খবর

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ
ফিচার

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ
বাংলাদেশ

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও
আওয়ামী লীগ

ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নতুন আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা

নতুন আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০