বুধবার, জুলাই ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা

জুলাই ১, ২০২৬
A A
৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
Share on FacebookShare on Twitter

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকার আবাসিক হোটেল ইয়ামেনী ইন্টারন্যাশনাল লিমিটেডের দুটি কক্ষ ভাড়া নিয়ে প্রায় আট মাস ধরে ‘অশ্লীল-অনৈতিক কর্মকাণ্ড’ ও ১১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা ভাড়া বকেয়া রাখার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে। এ বিষয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

অভিযুক্ত নেতারা হলেন— ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার, সাদেক মির্জা, মিরাসাত হোসেন হিমেল, শাখাওয়াত হোসেন ও তাওসীপ। হোটেল কর্তৃপক্ষের দাবি, ২০২৫ সালের ২৫ জুলাই থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় আট মাস এই পাঁচ নেতার নেতৃত্বে সংগঠনের কয়েক ডজন নেতাকর্মী হোটেলের ৭check২৫ ও ৭২৭ নম্বর কক্ষ দুটি ব্যবহার করেন।

হোটেলের মহাব্যবস্থাপক খন্দকার রুহুল আমিনের স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, ফ্যাসিবাদের পতনের পর এনসিপির কয়েকজন সমন্বয়ক আওয়ামী লীগ কার্যালয় সংস্কারের কাজের কথা বলে হোটেলে অবস্থান নেন। প্রতিটি কক্ষের দৈনিক ভাড়া ৩ হাজার টাকা হিসাবে মোট বকেয়া দাঁড়ায় ১১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা। বুকিংয়ের সময় তারা মাত্র ১০ হাজার টাকা অগ্রিম দিলেও পরে আর কোনো অর্থ পরিশোধ করেননি।

হোটেলটির হিসাব বিভাগের প্রধান মোহাম্মদ কাজল জানান, দলীয় পরিচয়ের কারণে সরল বিশ্বাসে তাদের থাকতে দেওয়া হয়েছিল। কিন্তু তারা প্রায়ই বহিরাগত নারীদের নিয়ে এসে রাতভর অনৈতিক কর্মকাণ্ড চালাতেন। হোটেল কর্তৃপক্ষ বাধা দিলে তারা নিজেদের মতো কাজ করার হুমকি দেন। সর্বশেষ নির্বাচনের পর দিন বকেয়া টাকা না দিয়েই তারা হোটেল ছেড়ে চলে যান।

আরওপড়ুন

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলতে হবে, না হলে জনগণই খুলে দেবে: নাহিদ ইসলাম

হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন

অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার দাবি করেন, হোটেল রুম ভাড়ার বিষয়ে তিনি কিছুই জানেন না এবং নারী নিয়ে অবস্থানের প্রশ্নই আসে না। তাঁর বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকার যে অভিযোগ উঠেছে, তাও তিনি অস্বীকার করেন।

এদিকে সাংগঠনিক সম্পাদক সাদেক মির্জা এবং নেতা শাখাওয়াত হোসেন হোটেলে যাওয়ার কথা স্বীকার করলেও বকেয়া ভাড়ার বিষয়ে কিছু জানেন না বলে জানান। অন্যদিকে যাত্রাবাড়ী থানার প্রধান সমন্বয়কারী মিরাসাত হোসেন হিমেল সেখানে যাওয়ার বিষয়টিই মনে করতে পারেননি।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বকেয়া ভাড়া ও অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। সংগঠনের শৃঙ্খলা কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত রিপোর্ট জমা হওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলতে হবে, না হলে জনগণই খুলে দেবে: নাহিদ ইসলাম
এনসিপি

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলতে হবে, না হলে জনগণই খুলে দেবে: নাহিদ ইসলাম

জুলাই ১, ২০২৬
হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন
এনসিপি

হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন

জুন ২৯, ২০২৬
১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ
এনসিপি

১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

জুন ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

জুলাই ১, ২০২৬
র‍্যাব কর্মকর্তার পাশবিক নির্যাতন ও ট্রমা সইতে না পেরে ৩৪ বছরেই ভুক্তভোগী নারীর মৃত্যু

র‍্যাব কর্মকর্তার পাশবিক নির্যাতন ও ট্রমা সইতে না পেরে ৩৪ বছরেই ভুক্তভোগী নারীর মৃত্যু

জুলাই ১, ২০২৬
ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

জুলাই ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০