Thursday, October 8, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

এমপি মিতু-নুসরাতকে ‘বেশ্যা’ আখ্যা জিয়া সাইবার ফোর্স নেতার, শাসালেন হোয়াটসঅ্যাপেও

September 12, 2026
A A
এমপি মিতু-নুসরাতকে ‘বেশ্যা’ আখ্যা জিয়া সাইবার ফোর্স নেতার, শাসালেন হোয়াটসঅ্যাপেও

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চরম অশ্লীল মন্তব্য ও কুরুচিপূর্ণ সাইবার আক্রমণের অভিযোগ উঠেছে জিয়া সাইবার ফোর্সের পাবনা জেলা সভাপতি আবিদ হাসান আকাশের বিরুদ্ধে। ফেসবুকে আপত্তিকর পোস্টের পর ওই কন্টেন্ট সরিয়ে নিতে তিনি এমপি মাহমুদা মিতুকে হোয়াটসঅ্যাপেও হুমকি দেন।

অভিযুক্ত আকাশ জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাবনা পৌর যুবদল ও জেলা ছাত্রদলের সাবেক নেতা। গত ১০ সেপ্টেম্বর তিনি নিজের ফেসবুক প্রোফাইলে ডা. মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুমের ছবি যুক্ত করে অত্যন্ত নোংরা ও আপত্তিকর ভাষায় পোস্ট করেন। শনিবার বিকেল পর্যন্ত তার প্রোফাইলে ওই পোস্ট বহাল ছিল।

আরওপড়ুন

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের খবরটি গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

ঘটনার প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির মুখপাত্র আশরেফা খাতুন এবং পরবর্তীতে এমপি মাহমুদা মিতু নিজেদের আইডিতে ওই জঘন্য মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন। এর জেরে আকাশ উল্টো হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে মাহমুদা মিতুকে হুমকি দেন এবং অবিলম্বে আশরেফাসহ মিতুকে সেই পোস্ট মুছে ফেলার নির্দেশ দেন। মিতুর প্রশ্নের মুখে অভিযুক্তের দাবি—তিনি নির্বাচিত এমপি নন, বরং সিলেকশনের এমপি।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. মাহমুদা মিতু সামাজিক মাধ্যমে লেখেন, অযোগ্য ও শিষ্টাচারহীন ব্যক্তিদের রাজনৈতিক প্রশ্রয় দেওয়ার কারণেই সমাজে নারীদের ওপর এসব সাইবার হামলা বন্ধ হচ্ছে না। একই সঙ্গে অভিযুক্ত আকাশের সংসদ সদস্য ভবনে (এমপি হোস্টেল) যাতায়াতের ছবি যুক্ত করে এমপিদের নিরাপত্তার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ঘটনাটির ব্যাপারে অভিযুক্ত আবিদ হাসান আকাশের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

Related Posts

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের খবরটি গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস
এনসিপি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের খবরটি গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস

October 8, 2026
সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!
প্রধান সংবাদ

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

October 7, 2026
‘জনগণ আমাদের চায় না, দল চেয়ারে বসিয়েছে তাই দলীয় লোকই প্রাধান্য পাবে’
প্রধান সংবাদ

‘জনগণ আমাদের চায় না, দল চেয়ারে বসিয়েছে তাই দলীয় লোকই প্রাধান্য পাবে’

October 7, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

October 8, 2026
নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের খবরটি গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের খবরটি গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস

October 8, 2026
ঢাবিতে নিক্বাব পরিহিত ছাত্রীকে ‘সন্ত্রাসী’ অপবাদের অভিযোগ: ইসলামী ছাত্রীসংস্থার প্রতিবাদ

ঢাবিতে নিক্বাব পরিহিত ছাত্রীকে ‘সন্ত্রাসী’ অপবাদের অভিযোগ: ইসলামী ছাত্রীসংস্থার প্রতিবাদ

October 8, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০