মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

যুবদল নেতার কার্যালয়ে শাটার লাগিয়ে চার তরুণকে মারধর, চুল কর্তন

জুলাই ১, ২০২৬
A A
যুবদল নেতার কার্যালয়ে শাটার লাগিয়ে চার তরুণকে মারধর, চুল কর্তন
Share on FacebookShare on Twitter

রাজশাহী নগরীতে চুরির অপবাদ দিয়ে চার তরুণকে এক যুবদল নেতার কার্যালয়ে আটকে রেখে শাটার নামিয়ে ঘণ্টার পর ঘণ্টা বেধড়ক মারধর ও ট্রিমার দিয়ে মাথার চুল কেটে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের শাহমখদুম থানাধীন আলিফ-লাম-মীমের ভাটা এলাকায় মহানগর যুবদলের সদস্য মো. শাকিলুর রহমানের (রন) ব্যক্তিগত কার্যালয়ে এই নৃশংস নির্যাতন চালানো হয়।

নির্যাতনের শিকার তরুণেরা হলেন— হুমায়ুন কবির মিম, তাঁর চাচাতো ভাই মো. আলিফ, আবদুস সামাদ ও দেব। তাঁদের সবার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে এবং তাঁরা স্থানীয় বাসিন্দা। ঘটনাটি মঙ্গলবার ঘটলেও বুধবার দুপুরের দিকে নির্যাতনের ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, কার্যালয়ের ভেতর শাটার বন্ধ করে কাঠের টুকরা দিয়ে অন্তত দুজন ব্যক্তি চার তরুণকে নির্মমভাবে পেটাচ্ছেন। এ সময় তরুণেরা যন্ত্রণায় ছটফট করতে করতে কাঁদছেন এবং হাতজোড় করে প্রাণভিক্ষা চাইছেন। একপর্যায়ে তাঁদের জোরপূর্বক বসিয়ে ট্রিমার দিয়ে মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয়। পরে তাঁদের গুরুতর আহত অবস্থায় পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আরওপড়ুন

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ, ১৮ নম্বর ওয়ার্ডের একটি দোকান থেকে সামান্য কিছু সিগারেট চুরি সন্দেহে এই তরুণদের ধরে স্থানীয় যুবদল নেতা সাকিলুর রহমানের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। মারধরের শিকার হুমায়ুন কবিরের মা লিপি ইসলাম জানান, দোকানের সিসিটিভি ফুটেজে তাঁর ছেলেকে চুরি করতে দেখা যায়নি, শুধু ওই এলাকা দিয়ে হেঁটে যেতে দেখা গেছে।

লিপি ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার ছেলে যদি অপরাধ করে থাকে, তাকে পুলিশে দিত। কিন্তু ক্লাবের (যুবদলের কার্যালয়) শাটার নামিয়ে ঘণ্টার পর ঘণ্টা যেভাবে পশুর মতো মারা হয়েছে, সেটা কোনো সভ্য সমাজে হতে পারে না। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ স্বজনদের দাবি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মী জীবন, হাসান, টুটুল, মেরাজ ও লিটন এই বর্বরোচিত হামলায় সরাসরি জড়িত।

অভিযোগের বিষয়ে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সাকিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করলেও দাবি করেন, চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজনই তাদের ধরে তাঁর কার্যালয়ে নিয়ে এসেছিল। ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। পরে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং পুলিশে খবর দেন। তবে নিজের কার্যালয়ে এমন নির্যাতন হওয়া ঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন।

এদিকে, দোকান থেকে চুরির অভিযোগে রাসেল আহমেদ নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় মারধরের শিকার চার তরুণকেই বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, নির্যাতন ও চুল কেটে দেওয়ার ঘটনায় জড়িত যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ভুক্তভোগী তরুণদের পরিবারের পক্ষ থেকেও পাল্টা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, চুরির অভিযোগে দায়ের করা মামলায় চার তরুণকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে আটকে রেখে মারধর ও চুল কেটে দেওয়ার ভিডিওর বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। এই অমানবিক ঘটনাটি কারা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ
বাংলাদেশ

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও
বিএনপি

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও
আওয়ামী লীগ

ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সেপ্টেম্বর ১৫, ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০