বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ

জুলাই ২, ২০২৬
A A
পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) নিরীক্ষা ও হিসাব ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপ-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সমমান) পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের এই তালিকায় বেশ কয়েকজন আলোচিত নাম আসায় প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম ২৪তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা নাশিদ নওয়াজেশ। তিনি ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সামরিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল নওয়াজেশ উদ্দিনের মেয়ে। পদোন্নতির আগে তিনি স্থানীয় সরকার বিভাগের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

নাশিদ নওয়াজেশের বাবা কর্নেল নওয়াজেশ উদ্দিন ছিলেন মহান মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টরের বয়রা সাব-সেক্টরের বীর কমান্ডার। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম সেনানিবাসে গঠিত সামরিক আদালতের বিচারে তাকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে ওই বছরের ২৩ সেপ্টেম্বর কুমিল্লা সেনানিবাসে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। উল্লেখ্য, এই মামলায় কর্নেল নওয়াজেশ ছাড়াও ব্রিগেডিয়ার মহসিন উদ্দিন আহমেদ, কর্নেল এম. আবদুর রশিদসহ মোট ১৩ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

দীর্ঘ চাকরিজীবনে নাশিদ নওয়াজেশ সিজিএ কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। সরকারি দায়িত্বের অংশ হিসেবে তিনি ভারত, যুক্তরাজ্য, ইতালি, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশে মিশন অডিট ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

আরওপড়ুন

পরিবর্তনের রাজনীতিতে অংশ নিতে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি মিলন

ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়, প্রশ্ন চিফ হুইপের

একই প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া আরও কয়েকজনকে নিয়ে সচেতন মহলে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ২০২৪ সালের ২ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগকারী রিজার্ভে থাকা অতিরিক্ত ডিআইজি লিটন চন্দ্রের ভাই নারায়ণ চন্দ্র সাহা। এছাড়া পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী কাজী মাসুদা সুলতানা এবং গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ নেত্রী রোনক সুফিয়া আফছারা রহমান।

অর্থ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (রিক্রুটমেন্ট) রুলস-১৯৮১-এর আওতাভুক্ত বিধিমালার অধীনে নিরীক্ষা ও হিসাব ক্যাডারের এই ১৯ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-৪ এর বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। পদোন্নতি পাওয়ার আগে তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অডিট অধিদপ্তর এবং নিয়ন্ত্রক মহাহিসাব নিরীক্ষক (সিজিএ) কার্যালয়ে কর্মরত ছিলেন।

সম্পর্কিত খবর

পরিবর্তনের রাজনীতিতে অংশ নিতে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি মিলন
জামায়াত

পরিবর্তনের রাজনীতিতে অংশ নিতে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি মিলন

জুলাই ২, ২০২৬
ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়, প্রশ্ন চিফ হুইপের
বাংলাদেশ

ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়, প্রশ্ন চিফ হুইপের

জুলাই ২, ২০২৬
ঢাকা-ভাঙ্গা রেলপথে ঝুঁকিতে ট্রেন চলাচল, বড় দুর্ঘটনার শঙ্কা
বাংলাদেশ

ঢাকা-ভাঙ্গা রেলপথে ঝুঁকিতে ট্রেন চলাচল, বড় দুর্ঘটনার শঙ্কা

জুলাই ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পরিবর্তনের রাজনীতিতে অংশ নিতে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি মিলন

পরিবর্তনের রাজনীতিতে অংশ নিতে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি মিলন

জুলাই ২, ২০২৬
ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়, প্রশ্ন চিফ হুইপের

ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়, প্রশ্ন চিফ হুইপের

জুলাই ২, ২০২৬
লাল কার্ডের ধাক্কা সামলে বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

লাল কার্ডের ধাক্কা সামলে বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

জুলাই ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০