শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেবো না

টাঙ্গাইলের পথসভায় সারজিস আলম

জুলাই ৯, ২০২৬
A A
আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেবো না
Share on FacebookShare on Twitter

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে আর শেখ হাসিনা হতে দেওয়া হবে না। শেখ হাসিনার আমলে একটি রোগ ছিল—সবাই খারাপ, শুধু শেখ হাসিনা ভালো। আমরা আগামীতে এই রাজনৈতিক রোগ আর হতে দেবো না।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদে এমপি-মন্ত্রীদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে সারজিস আলম বলেন, তাদের বক্তব্য শুনে মনে হয় দেশে কোনো সমস্যাই নেই। সংসদে বলা হয় দেশে মাঝে মাঝে বিদ্যুৎ যায়, কিন্তু এটিকে নাকি লোডশেডিং বলা হয় না। এমন লোক দেখানো বক্তব্য না দিয়ে মানুষের ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।

সরকারের শীর্ষ নেতৃত্বের উদ্দেশে তিনি বলেন, “তারেক রহমান, গণঅভ্যুত্থানের পর আপনি বাংলাদেশে এসেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু আপনার দলের নেতাকর্মীরা যদি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত থাকে এবং নিরীহ মানুষের ওপর জুলুম করে, তবে সেই দায়ও আপনাকেই নিতে হবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে সারজিস আলম বলেন, আপনারা কাজের মাধ্যমে জনগণের মাঝে হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনুন। মনে রাখবেন, প্রত্যেকটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকার জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে। কিন্তু আপনারা যদি বিবেক বিসর্জন দেন, তবে নিজের কাছেই মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।

দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আবার সীমান্তে আমাদের দেশের নাগরিকদের হত্যা করা হয়, সীমান্ত দিয়ে পুশ-ইন করা হয় বা দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, তখন আমরা দেখব না কে সরকারে আছে বা তাদের রাজনৈতিক অবস্থান কী ছিল।”

পথসভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তুষার সারোয়ারও সরকারের তীব্র সমালোচনা করে বলেন, আগে বলা হতো খাম্বা আছে বিদ্যুৎ নেই, আর এখন বলা হচ্ছে বিদ্যুৎ আছে খাম্বা নেই। তিনি মন্তব্য করেন, বাংলাদেশ থেকে ৮০০ বছর আগে লক্ষ্মণ সেন পালিয়ে গেছেন, আর ২০২৪ সালে এসে শেখ হাসিনা পালিয়েছেন; মাঝে আর কোনো শাসক এভাবে দেশ ছেড়ে পালাননি।

আরওপড়ুন

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

‘জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে’: ট্রাইব্যুনালে দীপু মনি

আওয়ামী লীগের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তুষার সরেয়ার বলেন, আওয়ামী লীগ রাজনীতি করলে সমস্যা নেই, তবে নতুন করে কোনো ষড়যন্ত্র করবেন না। আপনাদের নেতা বিদেশে আরামে জীবনযাপন করছেন, আর দেশের গরিব মানুষকে বোমাবাজিতে ব্যবহার করছেন।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় জুলাই পদযাত্রায় অংশ নেন এবং পথসভা শেষে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন।

সম্পর্কিত খবর

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা
বাংলাদেশ

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

আগস্ট ২৭, ২০২৬
কারাগারে ফিরলেন দীপু মনি
আওয়ামী লীগ

‘জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে’: ট্রাইব্যুনালে দীপু মনি

আগস্ট ২৭, ২০২৬
স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টার অভিযোগ, শেখ পরশের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাংলাদেশ

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টার অভিযোগ, শেখ পরশের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগস্ট ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

আগস্ট ২৭, ২০২৬
নিজের মোবাইল নম্বর দিয়ে ৬ বছর ধরে বিধবা নারীর ভাতার টাকা তুলছেন বিএনপি নেতা

নিজের মোবাইল নম্বর দিয়ে ৬ বছর ধরে বিধবা নারীর ভাতার টাকা তুলছেন বিএনপি নেতা

আগস্ট ২৭, ২০২৬
কারাগারে ফিরলেন দীপু মনি

‘জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে’: ট্রাইব্যুনালে দীপু মনি

আগস্ট ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০