শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

হাসনাতের উপস্থিতিতে এনসিপির পদযাত্রায় হাতাহাতি

জুলাই ৯, ২০২৬
A A
হাসনাতের উপস্থিতিতে এনসিপির পদযাত্রায় হাতাহাতি
Share on FacebookShare on Twitter

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে ফেনীর সোনাগাজীতে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সোনাগাজী উপজেলা চত্বরে এনসিপির দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা কর্মসূচির প্রাক্কালে এই ঘটনা ঘটে। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দলটি এই দেশব্যাপী কর্মসূচি শুরু করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশ চলাকালে জেলা পর্যায়ের নেতাদের বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে আকস্মিক উত্তেজনা সৃষ্টি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। পরে জ্যেষ্ঠ নেতা হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করলে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে পদযাত্রার কার্যক্রম শুরু হয়।

তবে সমাবেশ শেষ করে কেন্দ্রীয় নেতারা স্থান ত্যাগ করার কিছুক্ষণ পর উপজেলা পর্যায়ের কয়েকজন নেতার মধ্যে আবারও কয়েক দফায় হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় এনসিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মোশারফ হোসেনসহ উপস্থিত অন্য স্থানীয় নেতারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে এনসিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয় নেতাকর্মীদের মাঝে সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়েছিল। তবে দলের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে তাঁরা সাংগঠনিকভাবে আরও সতর্ক থাকবেন।

আরওপড়ুন

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

‘জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে’: ট্রাইব্যুনালে দীপু মনি

এর আগে সোনাগাজীতে পদযাত্রা শুরুর আগে হাসনাত আবদুল্লাহ ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে জুলাই আন্দোলনে নিহত ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেন এবং শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

উক্ত কর্মসূচিতে মঞ্চে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদারসহ কেন্দ্রীয় ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা
বাংলাদেশ

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

আগস্ট ২৭, ২০২৬
কারাগারে ফিরলেন দীপু মনি
আওয়ামী লীগ

‘জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে’: ট্রাইব্যুনালে দীপু মনি

আগস্ট ২৭, ২০২৬
স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টার অভিযোগ, শেখ পরশের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাংলাদেশ

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টার অভিযোগ, শেখ পরশের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগস্ট ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

আগস্ট ২৭, ২০২৬
নিজের মোবাইল নম্বর দিয়ে ৬ বছর ধরে বিধবা নারীর ভাতার টাকা তুলছেন বিএনপি নেতা

নিজের মোবাইল নম্বর দিয়ে ৬ বছর ধরে বিধবা নারীর ভাতার টাকা তুলছেন বিএনপি নেতা

আগস্ট ২৭, ২০২৬
কারাগারে ফিরলেন দীপু মনি

‘জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে’: ট্রাইব্যুনালে দীপু মনি

আগস্ট ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০