সোমবার, জুলাই ২০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

চুরির অভিযোগে নফল নামাজ ও তওবা করে মুক্তি, কয়েক ঘণ্টা পর মাদকসহ আটক

জুলাই ১৯, ২০২৬
A A
চুরির অভিযোগে নফল নামাজ ও তওবা করে মুক্তি, কয়েক ঘণ্টা পর মাদকসহ আটক
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের মিরসরাইয়ে মোবাইল ফোন ও নারীদের ব্যাগ চুরির অভিযোগে আটক এক যুবককে ১০০ রাকাত নফল নামাজ আদায় ও তওবা করিয়ে ছেড়ে দেন স্থানীয়রা। তবে সংশোধন হওয়ার এই সুবর্ণ সুযোগ কাজে না লাগিয়ে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মাদক সেবন ও বিক্রির অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন তিনি।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফকির আস্তানা এলাকায় চুরির ঘটনাটি ঘটে। পরে রাতে জোরারগঞ্জ থানা পুলিশ মো. করিম নামে ওই যুবককে আটক করে। করিম জোরারগঞ্জ ইউনিয়নের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোবাইল ফোন ও একটি লেডিস ব্যাগ চুরির অভিযোগে প্রথমে করিমকে হাতেনাতে আটক করা হয়। পরে তার অসহায় পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং আইনি জটিলতা থেকে বাঁচাতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়নি। ভবিষ্যতে আর কখনো চুরি বা অসৎ কাজে জড়াবেন না—এমন প্রতিশ্রুতির বিনিময়ে শাস্তিস্বরূপ তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় ও তওবা করতে বলা হয়। নামাজ ও তওবা শেষ হলে স্থানীয়রা তাকে ছেড়ে দেন।

আরওপড়ুন

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের ‘পকেট কমিটি’ দেওয়ার অভিযোগ

তবে এই ঘটনার কয়েক ঘণ্টা পার হতে না হতেই পুনরায় অপরাধে জড়িয়ে পড়েন করিম। গভীর রাতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাকে হাতেনাতে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় যুবক ইকবাল হোসেন বলেন, ভালো হওয়ার অঙ্গীকার করায় এবং ১০০ রাকাত নফল নামাজ আদায় ও তওবা করায় করিমকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু রাতেই তিনি মাদকসহ পুলিশের হাতে ধরা পড়েন। মানুষের নিজের ভেতর থেকে পরিবর্তনের ইচ্ছা না থাকলে জোর করে সংশোধন করা যে কঠিন, এই ঘটনা তারই প্রমাণ। আরেক যুবক তৌহিদুল আনোয়ার ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম চুরির অভিযোগে স্থানীয়দের নামাজ পড়িয়ে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই করিমকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে আটক করা হয় এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে
জামায়াত

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

জুলাই ২০, ২০২৬
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের ‘পকেট কমিটি’ দেওয়ার অভিযোগ
বাংলাদেশ

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের ‘পকেট কমিটি’ দেওয়ার অভিযোগ

জুলাই ২০, ২০২৬
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের
এনসিপি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের

জুলাই ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের

জুলাই ২০, ২০২৬
ফরাসি প্রেসিডেন্টকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছাপত্র

ফরাসি প্রেসিডেন্টকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছাপত্র

জুলাই ২০, ২০২৬
জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি বেশি দিন করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি বেশি দিন করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০