শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান

জুলাই ২৪, ২০২৬
A A
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় দুই সপ্তাহ ধরে চলমান সংঘাতের মধ্যেই তেহরানকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। তবে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদির মধ্যস্থতায় পাঠানো সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।

শুক্রবার নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। ইরানি ও ইরাকি একাধিক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি তেহরান সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবটি ইরানি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন।

প্রস্তাবটির বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে এটিই ছিল ওয়াশিংটনের একমাত্র আনুষ্ঠানিক প্রস্তাব। তেহরান এটি প্রত্যাখ্যান করেছে, কারণ এতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসংক্রান্ত সংকটের কোনো সুস্পষ্ট সমাধান উল্লেখ ছিল না। যদিও নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিষয়টি তারা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।

তেহরানে ইরাকি প্রধানমন্ত্রীর বৈঠক
মে মাসে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল আলি আল-জাইদির প্রথম আনুষ্ঠানিক ইরান সফর। সফরে তিনি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের বিভিন্ন বিষয় উঠে আসে।

আরওপড়ুন

মোদি সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ককরোচ পার্টি

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত

এ ছাড়া দুই দেশ বাণিজ্য, জ্বালানি, পরিবহন এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করে। সফরকালে আল-জাইদি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গেও পৃথক বৈঠক করেন।

সংঘাত বিস্তারের আশঙ্কা
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন যদি তেহরান বা ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালায়, তাহলে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে ইরানি কর্মকর্তারা মনে করছেন।

দুই ইরানি কর্মকর্তার দাবি, এমন হামলা হলে তেহরান সরাসরি ইসরাইলের তেল আবিবকে লক্ষ্যবস্তু করতে পারে। পাশাপাশি ইয়েমেনের হুতি গোষ্ঠীকে কৌশলগত বাব আল-মান্দাব প্রণালি বন্ধ করার আহ্বান জানানো হতে পারে।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার ভোরে টানা ১৩তম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
অন্যদিকে ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ৫৩ জন নিহত এবং অন্তত ৫৯২ জন আহত হয়েছেন।
সূত্র: নিউইয়র্ক টাইমস

সম্পর্কিত খবর

মোদি সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ককরোচ পার্টি
আন্তর্জাতিক

মোদি সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ককরোচ পার্টি

জুলাই ২৪, ২০২৬
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত
আন্তর্জাতিক

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত

জুলাই ২৪, ২০২৬
দাবি না মানলে মোদির পদত্যাগের দাবি উঠবে, হুমকি সিজেপি প্রধানের
আন্তর্জাতিক

দাবি না মানলে মোদির পদত্যাগের দাবি উঠবে, হুমকি সিজেপি প্রধানের

জুলাই ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘অদৃশ্য’ শিক্ষার্থী দেখিয়ে উদ্বৃত্ত খাবার আত্মসাৎ

‘অদৃশ্য’ শিক্ষার্থী দেখিয়ে উদ্বৃত্ত খাবার আত্মসাৎ

জুলাই ২৪, ২০২৬
বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

জুলাই ২৪, ২০২৬
মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০