শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

জুলাই ২৪, ২০২৬
A A
১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ
Share on FacebookShare on Twitter

দেশের বিভিন্ন অঞ্চলে ১১ দলীয় জোটের সভা-সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ও তাদের দলের আমিরের নাম ব্যবহার করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন দলের পক্ষ থেকে এই অবস্থান স্পষ্ট করেন।

বিবৃতিতে মুফতি সুলতান মহিউদ্দিন জানান, ১১ দলীয় জোটে অন্তর্ভুক্ত না থাকা সত্ত্বেও বিভিন্ন দলীয় সভা ও সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং তাদের দলের আমিরের নাম অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে না থাকার কারণেই বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত আন্দোলন এককভাবে অংশ নিয়েছিল।

আরওপড়ুন

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

‘অদৃশ্য’ শিক্ষার্থী দেখিয়ে উদ্বৃত্ত খাবার আত্মসাৎ

তিনি আরও উল্লেখ করেন যে, ধর্মীয়, রাজনৈতিক ও আদর্শিকভাবে ভিন্নমত রয়েছে এমন কোনো জোট বা দলের সঙ্গে যুক্ত না থাকার সিদ্ধান্ত খেলাফত আন্দোলনের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম ‘মজলিসে শূরা’ আগেই গ্রহণ করেছে। সেই অনুযায়ী, দলের আমির বা অন্য কোনো দায়িত্বশীল নেতা ১১ দলীয় জোটের কোনো কার্যক্রমে অংশ নেন না।

এর আগেও বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে জোটটির সঙ্গে কোনো সম্পর্ক না থাকার বিষয়টি স্পষ্ট করা সত্ত্বেও বারবার নাম ব্যবহারের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন তিনি। প্রতিষ্ঠাতা হজরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর নির্দেশিত আদর্শ অনুযায়ী দলটি সম্পূর্ণ স্বাধীন ও নিজস্ব স্বকীয়তা বজায় রেখে পরিচালিত হচ্ছে জানিয়ে, ভবিষ্যতে ১১ দলীয় জোটের কোনো কর্মসূচি বা বিজ্ঞপ্তিতে খেলাফত আন্দোলনের নাম ব্যবহার না করার জন্য জোটের নেতাদের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত খবর

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার
বাংলাদেশ

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
‘অদৃশ্য’ শিক্ষার্থী দেখিয়ে উদ্বৃত্ত খাবার আত্মসাৎ
বাংলাদেশ

‘অদৃশ্য’ শিক্ষার্থী দেখিয়ে উদ্বৃত্ত খাবার আত্মসাৎ

জুলাই ২৪, ২০২৬
বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার
বাংলাদেশ

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

জুলাই ২৪, ২০২৬
পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির

শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০