শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে শুরু হওয়া এ বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের বিষয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।
এর আগে শুক্রবার সার্জিও গর কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। তিন দিনের সরকারি সফরে তিনি গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান। সংশ্লিষ্টরা এ সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক সংলাপ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন।







