ঢাকার আলিয়া মাদরাসা এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের সময় যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে মাথায় হেলমেট ও হাতে লাঠি সদৃশ জিআই পাইপ নিয়ে ঘটনাস্থলে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষ চলাকালে তিনি ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিয়ে নেতৃত্ব দেন।
মঙ্গলবার বিকেল ৫টার পর আলিয়া মাদরাসা মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের পৃথক সংঘর্ষের জেরে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় সাদা পাঞ্জাবি পরিহিত রবিউল ইসলাম নয়নকে বিভিন্ন স্থানে ছুটে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিতে দেখা যায়। তিনি বর্তমানে যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য সচিব।

এক পর্যায়ে ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গেও তার বাকবিতণ্ডা হয়। এ সময় তাকে বলতে শোনা যায়, “তারা (শিবির) গুলি করছে, আপনারা কিছু করছেন না কেন?”
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলেও তাদের ভূমিকা নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা যায়।
প্রতিবেদন লেখা পর্যন্ত আলিয়া মাদরাসা ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।