শনিবার, আগস্ট ৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

‘নতুন কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না’

আগস্ট ৭, ২০২৬
A A
‘নতুন কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না’
Share on FacebookShare on Twitter

নতুন কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী। তিনি বলেন, ব্যক্তি বা সংগঠন পরিবর্তন হলেও আধিপত্যবাদী রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজিত ফ্যাসিবাদবিরোধী পদযাত্রার পূর্বে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিদওয়ান মাযহারী বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদেরই কেউ কেউ এখন বিভাজনের রাজনীতি করছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি হচ্ছে, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।’

তিনি বলেন, ‘ছাত্রলীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন করেছি। এখন অন্য কোনো সংগঠনের পক্ষ থেকেও যদি একই ধরনের আধিপত্যবাদী আচরণ দেখা যায়, ছাত্র জমিয়ত তারও বিরোধিতা করবে। ব্যক্তি, সংগঠন বা দলের পরিবর্তনে আধিপত্যবাদী রাজনীতি বৈধ হয়ে যায় না।’

আরওপড়ুন

গাইবান্ধায় যুবদলের হামলায় আহত জামায়াত কর্মীর মৃত্যু

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ছাত্রসংগঠনগুলোর প্রতি পারস্পরিক বিরোধ ও ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে নিরসনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা সব ছাত্রসংগঠনের দায়িত্ব। ছাত্রদল, ছাত্রশিবিরসহ সব ছাত্রসংগঠনকে সংঘাত এড়িয়ে ঐক্যবদ্ধভাবে শিক্ষার পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।’

সমাবেশ শেষে ছাত্র জমিয়ত বাংলাদেশের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে একটি ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা বের হয়। পদযাত্রাটি বায়তুল মুকাররম ও পল্টন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মদ নুর হোসাইন, সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইনআমুল হাসান নাইম, অর্থ সম্পাদক হোসাইন আহমদ, প্রচার সম্পাদক আহমদ আল গাজী, প্রশিক্ষণ সম্পাদক শামসুল আরেফিন, ভার্সিটি সম্পাদক তাকি মাহমুদ, নির্বাহী সদস্য সাইফ বিন জামালসহ কেন্দ্রীয় নেতারা। এছাড়া ঢাকা মহানগর ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেন।

সম্পর্কিত খবর

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
প্রধান সংবাদ

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আগস্ট ৮, ২০২৬
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন আজ
বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন আজ

আগস্ট ৮, ২০২৬
ছুটির দিনে সড়কে ঝরল ১৮ প্রাণ
বাংলাদেশ

ছুটির দিনে সড়কে ঝরল ১৮ প্রাণ

আগস্ট ৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0
  • যশোর-৪ আসনে এমপির বাড়িতে হামলা, উঠে এলো ভিন্ন চিত্র

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আগস্ট ৮, ২০২৬
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন আজ

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন আজ

আগস্ট ৮, ২০২৬
ছুটির দিনে সড়কে ঝরল ১৮ প্রাণ

ছুটির দিনে সড়কে ঝরল ১৮ প্রাণ

আগস্ট ৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০