সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ছুটির দিনে সড়কে ঝরল ১৮ প্রাণ

আগস্ট ৮, ২০২৬
A A
ছুটির দিনে সড়কে ঝরল ১৮ প্রাণ
Share on FacebookShare on Twitter

দেশের সড়কপথে দুর্ঘটনা ও হতাহতের হার যেন থামছেই না। শুক্রবার ছুটির দিনে দেশের দুই মহাসড়কে পৃথক বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। এর মধ্যে সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৯ যাত্রী, বগুড়ার সদর উপজেলায় বাসচাপায় প্রাণ গেছে সাত দিনমজুরের। একই উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক দম্পতি। তিন দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে শুক্রবার পর্যন্ত দেশে অন্তত ৩ হাজার ৭৫২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ হাজার ৩৮৭ জন। নিহতদের মধ্যে ২৩২ জন বাসযাত্রী।

সংগঠনটির হিসাবে, ২০২৫ সালে দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত ও ১৬ হাজার ৪৭৬ জন আহত হন। এর আগের বছর, ২০২৪ সালে, ৬ হাজার ৯২৭টি দুর্ঘটনায় নিহত হন ৭ হাজার ২৯৪ জন এবং আহত হন ১২ হাজার ১৯ জন। অর্থাৎ, গত বছর দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা দুটিই বেড়েছে।

আরওপড়ুন

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

সাভারে মহাসড়কে বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ৮

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গত বছরের ২১ অক্টোবর বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৪ সাল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক যুগে দেশে ৬৭ হাজার ৮৯০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১ লাখ ১৬ হাজার ৭২৬ জন নিহত এবং ১ লাখ ৬৫ হাজার ২১ জন আহত হয়েছেন।

ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯

সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শুক্রবার সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাউলশিল্পী ও শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ থেকে ৩০ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন।

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী। আহতদের বেশিরভাগও ওই বাসের যাত্রী। অন্তত ৩০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করে শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

জানা গেছে, নিহত ও আহতদের কেউ কর্মস্থলের উদ্দেশে, কেউ চিকিৎসার জন্য, আবার কেউ প্রিয়জনের কাছে ফিরছিলেন। কিন্তু কয়েক সেকেন্ডের ভয়াবহ সংঘর্ষে পাল্টে যায় সবকিছু। স্বজনদের আহাজারি, আহতদের আর্তনাদ ও রক্তাক্ত দৃশ্যে ভারী হয়ে ওঠে কাশিকাপন এলাকা ও ঢাকা-সিলেট মহাসড়ক।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের যাত্রী বাউলশিল্পী পেহেলী ভৈরবী, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরীনা লক্ষ্মীপুর গ্রামের সাইফুল ইসলাম (৫০), কুলিয়ারচরের সাফি মিয়াসহ কয়েকজন নিহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের তিন বছর বয়সী মেয়ে জাইফা ইসলাম (৩) এবং সিলেট নগরের সোবহানিঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতমকে (২২) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ জনে।

এ ঘটনায় নুরুন নাহার (২৪), মফিজ মিয়া (২৯), ফারুক মিয়া (২৯), মুক্তার (২৯), জাহাঙ্গীর (৩০), আফরোজা (২৯), আফজাল ও বাবুলসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসমানীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তাজপুর স্টেশনের স্টেশন অফিসার অপু মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।

বগুড়ায় বাসচাপায় নিহত ৭ শ্রমিক

বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের এরুলিয়া বাজারে বাসচাপায় সাত দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। শুক্রবার ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে বগুড়া হয়ে নওগাঁগামী এসি কোচ শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এরুলিয়া বাজারে আগে থেকেই অবস্থানরত দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং ১৭ জন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়।

পুলিশ নিহতদের চারজনের পরিচয় শনাক্ত করেছে। তারা হলেন গাইবান্ধার আমিরুল, নুর আলম ও বেলাল এবং জয়পুরহাটের তাইমু।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় চার ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। তাদের অভিযোগ, সড়কটিতে স্পিড ব্রেকার না থাকায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পরে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী ও উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন জানান, সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেন।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে যান। হতাহতদের পরিচয় শনাক্তের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

বগুড়ায় প্রাইভেট কারের ধাক্কায় দম্পতি নিহত

এদিকে শুক্রবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া বিমানবন্দর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। তারা হলেন বগুড়া সদর উপজেলার আতাপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী বাবুল হাসান (৫০) ও তার স্ত্রী জেসমিন বেগম (৪৫)। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা সাত বছর বয়সী নাতি আহত হলেও সে শঙ্কামুক্ত রয়েছে।

বগুড়া সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবুল হাসান স্ত্রী ও সাত বছর বয়সী নাতি জুলকার নাইনকে নিয়ে মোটরসাইকেলে নওগাঁর দিকে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ থেকে আসা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসানের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত জেসমিন বেগম ও শিশুটিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মিরাজুল মণ্ডল জানান, প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সংঘর্ষ এড়াতে মোটরসাইকেল চালক সড়কের বাম পাশে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
সাভারে মহাসড়কে বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ৮
আওয়ামী লীগ

সাভারে মহাসড়কে বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ৮

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আসিফ মাহমুদের টাকা আছে সুইস ব্যাংকেও: দুদক
এনসিপি

আসিফ মাহমুদের টাকা আছে সুইস ব্যাংকেও: দুদক

সেপ্টেম্বর ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!

৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!

সেপ্টেম্বর ১৪, ২০২৬
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০