Tuesday, September 22, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

কেউ যদি আমাদের গালি দেয়, প্রতিবাদ করব কিন্তু হামলা করব না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

August 8, 2026
A A
সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী:  রাতেই হতে পারে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক উত্তেজনা ও উসকানির ঘটনায় শিক্ষার্থীদের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কেউ গালি দিলে তার প্রতিবাদ করা যাবে, কিন্তু কোনোভাবেই হামলা করা যাবে না।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও ইউট্যাব আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কেউ যদি আমাদের গালি দেয়, প্রতিবাদ করব; কিন্তু হামলা করব না। পরদিনও প্রতিবাদ করা যাবে। কিন্তু হামলার রাজনীতি অব্যাহত থাকলে তা পুরোনো রাজনৈতিক সংস্কৃতিরই পুনরাবৃত্তি হবে।”

তিনি বলেন, বর্তমানে বিভিন্ন জায়গায় এমন পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, যাতে শিক্ষার্থী বা রাজনৈতিক কর্মীরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। এ ধরনের ‘ফাঁদে’ পা না দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, মতপ্রকাশ, সমালোচনা ও প্রতিবাদের সুযোগ থাকা গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ অংশ। তবে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করা কিংবা সহিংসতায় জড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণের মধ্য দিয়েই নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।

আরওপড়ুন

আওয়ামী সম্পৃক্ততার অভিযোগে ২০ দিনের মাথায় গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার

ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল

ভারতে অবস্থানরত শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লিতে অবস্থান করে বাংলাদেশের রাজনীতি নিয়ে বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর দায় ভারত এড়াতে পারে না।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলে পারস্পরিক মর্যাদা, সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে হবে। একই সঙ্গে শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া এবং বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা—দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না।

Related Posts

আওয়ামী সম্পৃক্ততার অভিযোগে ২০ দিনের মাথায় গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার
আওয়ামী লীগ

আওয়ামী সম্পৃক্ততার অভিযোগে ২০ দিনের মাথায় গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার

September 22, 2026
নতুন এসপি ৬৪ জেলায়
বাংলাদেশ

ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল

September 22, 2026
আসাদ আলম সিয়াম ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার
বাংলাদেশ

আসাদ আলম সিয়াম ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার

September 22, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আওয়ামী সম্পৃক্ততার অভিযোগে ২০ দিনের মাথায় গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার

আওয়ামী সম্পৃক্ততার অভিযোগে ২০ দিনের মাথায় গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার

September 22, 2026
নতুন এসপি ৬৪ জেলায়

ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল

September 22, 2026
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে ভারতের দৌড়ঝাঁপ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে ভারতের দৌড়ঝাঁপ

September 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০