মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ভারতে তিন মাসে ২৫ মুসলিম হত্যায় নিরাপত্তা বাহিনী ও হিন্দুত্ববাদীরা

আগস্ট ১০, ২০২৬
A A
ভারতে তিন মাসে ২৫ মুসলিম হত্যায় নিরাপত্তা বাহিনী ও হিন্দুত্ববাদীরা
Share on FacebookShare on Twitter

ভারতে তীব্র বিদ্বেষ ও ঘৃণামূলক প্রচারের (হেট ক্রাইম) জেরে বিগত মে থেকে জুলাই—এই তিন মাসে অন্তত ২৫ জন মুসলিম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। চলতি বছরের প্রথম সাত মাসে এই সংখ্যা ৪৪ ছাড়িয়েছে। দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ‘সাউথ এশিয়া জাস্টিস’-এর ভারতবিষয়ক প্রকল্প ‘ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার’-এর সাম্প্রতিক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মে থেকে জুলাইয়ের মধ্যে নিহত ২৫ জনের মধ্যে ১৫ জনই পুলিশসহ রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে কিংবা সাজানো এনকাউন্টারে প্রাণ হারিয়েছেন। বাকি ১০ জনকে পিটিয়ে হত্যা করেছে উগ্রবাদী হিন্দুরা। নিহতদের মধ্যে ১১ বছর বয়সী এক বালিকা এবং ১৬ বছরের এক কিশোরও রয়েছে। সামগ্রিকভাবে বছরের প্রথম সাত মাসে নিহত ৪৪ জনের মধ্যে ১৯ জন নিরাপত্তা বাহিনীর হাতে এবং ২৫ জন গণপিটুনিতে মারা গেছেন।

সংস্থাটি ২০২২ সাল থেকে তথ্য সংগ্রহ শুরু করার পর চলতি বছরই মুসলমানদের ওপর সবচেয়ে বেশি প্রাণঘাতী হামলা ও নিপিড়নের ঘটনা ঘটেছে। প্রতিবেদন অনুসারে, উত্তরপ্রদেশ, আসাম, কাশ্মীর, মহারাষ্ট্র এবং সম্প্রতি রাজ্য নির্বাচনে বিজেপির জয়ের পর পশ্চিমবঙ্গে মুসলিম নিপিড়নের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপির সরকার গঠনের পর রাজ্যটিতে মসজিদ ও মুসলিম মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় দুজন নিহত হয়েছেন।

আরওপড়ুন

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১১

হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের

সহিংসতার পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের বাড়িঘর ও ধর্মীয় স্থাপনা উচ্ছেদের নামে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। কোনো পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই রাতের আঁধারে আকস্মিক হামলার কারণে হাজার হাজার মানুষ এক কাপড়ে ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন। চলতি বছরে এখন পর্যন্ত আটটি রাজ্যে অন্তত তিন হাজারেরও বেশি মুসলমানের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে। সুপ্রিম কোর্টও এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে সুরক্ষাব্যবস্থা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

আইনি ও প্রশাসনিক স্তরেও ভারতীয় মুসলিমদের কোণঠাসা করার নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। ঈদুল আজহার আগে পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ, সংখ্যালঘু ও মাদরাসা বাজেটে ৬২ শতাংশ বরাদ্দ কাটছাঁট এবং অনগ্রসর শ্রেণির সংরক্ষণ তালিকা থেকে ৭৭টি মুসলিম সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছে। এছাড়া আসামে বাংলাভাষী মুসলমানদের জোরপূর্বক পুশব্যাক করার অভিযোগ উঠেছে, যেখানে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে যে সীমান্তরক্ষী বাহিনী রাতে শিশুদের সহ পরিবারগুলোকে পুশব্যাক করছে।

প্রতিবেদনে জাতিসংঘের বিশেষ প্রতিনিধিদের সতর্কবার্তার কথা উল্লেখ করে বলা হয়েছে, ভারতের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের মুসলিমবিদ্বেষী ও ঘৃণামূলক বক্তব্য এই সহিংসতার পরিবেশ তৈরিতে মূল ভূমিকা রাখছে। মুসলমানদের ‘অনুপ্রবেশকারী’ বা বহিরাগত হিসেবে আখ্যায়িত করার কারণে তারা নিজেদের দেশেই ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত হচ্ছেন। এমনকি গণপিটুনির মামলায় ১৪ জন গোরক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া একজন মুসলিম বিচারকও চরমপন্থিদের হুমকির মুখে বিশেষ পুলিশি নিরাপত্তায় থাকতে বাধ্য হচ্ছেন।

সম্পর্কিত খবর

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১১
আন্তর্জাতিক

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১১

আগস্ট ১১, ২০২৬
হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের
প্রধান সংবাদ

হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের

আগস্ট ১১, ২০২৬
ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন
প্রধান সংবাদ

ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক

আগস্ট ১১, ২০২৬

সপ্তাহের সেরা

  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের

হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের

আগস্ট ১১, ২০২৬
ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন

ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক

আগস্ট ১১, ২০২৬
জকসু জিএস-এর ওপর ছাত্রদলের হামলাকারীরাই ‘সাধারণ শিক্ষার্থী’ সেজে ভিসির দ্বারে

জকসু জিএস-এর ওপর ছাত্রদলের হামলাকারীরাই ‘সাধারণ শিক্ষার্থী’ সেজে ভিসির দ্বারে

আগস্ট ১১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০