বুধবার, আগস্ট ১২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

মারের জবাব দিচ্ছি না বলে আমাদের কি শক্তি নাই: শিবির সভাপতি

আগস্ট ১২, ২০২৬
A A
মারের জবাব দিচ্ছি না বলে আমাদের কি শক্তি নাই: শিবির সভাপতি
Share on FacebookShare on Twitter

ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর মধ্যে গায়ের জোর বা পেশিশক্তির পরিবর্তে মেধা, যোগ্যতা ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের প্রতিযোগিতা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

বুধবার (১২ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নূরুল ইসলাম সাদ্দাম বলেন, শক্তি থাকলেই সবসময় তা প্রদর্শন করতে হয় না। জুলাইয়ের পর ক্যাম্পাসগুলোতে মেধার চর্চা এবং মেধাভিত্তিক প্রতিযোগিতা হওয়া প্রয়োজন। ছাত্রসংগঠনগুলোর প্রতিযোগিতা বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ক্যাম্পাসে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে শিবির সভাপতি বলেন, ছাত্রসংগঠনগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকা স্বাভাবিক। তবে সেই প্রতিযোগিতা শিক্ষার্থীদের কল্যাণ ও ইতিবাচক কর্মকাণ্ডের মধ্য দিয়ে হওয়া উচিত। পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা ছাত্ররাজনীতির জন্য ক্ষতিকর।

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় মার খেলেও মারের কোনো জবাব দিচ্ছি না। তার মানে এই নয় যে, আমাদের শক্তি নেই। এটা মনে করার কোনো কারণ নেই। শক্তি থাকলেই সবসময় শক্তি দেখাতে হয় না।’

নূরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, জুলাইয়ের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাজনীতির নতুন ধারা তৈরি করা প্রয়োজন। ছাত্রসংগঠনগুলোর মূল কাজ হওয়া উচিত শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, উচ্চশিক্ষা, গবেষণা, ক্যারিয়ার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখা।

আরওপড়ুন

নিউমার্কেটে চাঁদাবাজি ও সংঘর্ষ: যুবদল ও ছাত্রদলের ১০ নেতা-কর্মী বহিষ্কার

আসিফ মাহমুদের বাবার লাইসেন্স বাতিলের স্মৃতি বনাম সালাহউদ্দিনের ছেলের সেতু প্রজেক্ট নিয়ে নীরবতা

কুবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আতিয়ার রহমান। এ ছাড়া কুমিল্লা মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতাকর্মী, নবীন শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

নিউমার্কেটে চাঁদাবাজি ও সংঘর্ষ: যুবদল ও ছাত্রদলের ১০ নেতা-কর্মী বহিষ্কার
প্রধান সংবাদ

নিউমার্কেটে চাঁদাবাজি ও সংঘর্ষ: যুবদল ও ছাত্রদলের ১০ নেতা-কর্মী বহিষ্কার

আগস্ট ১২, ২০২৬
আসিফ মাহমুদের বাবার লাইসেন্স বাতিলের স্মৃতি বনাম সালাহউদ্দিনের ছেলের সেতু প্রজেক্ট নিয়ে নীরবতা
এনসিপি

আসিফ মাহমুদের বাবার লাইসেন্স বাতিলের স্মৃতি বনাম সালাহউদ্দিনের ছেলের সেতু প্রজেক্ট নিয়ে নীরবতা

আগস্ট ১২, ২০২৬
ছাত্রলীগের মিছিল আটকাতে ব্যর্থ হলে ওসিকে প্রত্যাহারের ঘোষণা
বাংলাদেশ

চাকরি গেল বিপ্লব কুমার, গোলাম রাব্বানীর ভাই রুহানীসহ ৬

আগস্ট ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির

ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির

আগস্ট ১২, ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি ও সংঘর্ষ: যুবদল ও ছাত্রদলের ১০ নেতা-কর্মী বহিষ্কার

নিউমার্কেটে চাঁদাবাজি ও সংঘর্ষ: যুবদল ও ছাত্রদলের ১০ নেতা-কর্মী বহিষ্কার

আগস্ট ১২, ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল, সরকার ও দলে আসছে একাধিক রদবদল

রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল, সরকার ও দলে আসছে একাধিক রদবদল

আগস্ট ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০