রবিবার, আগস্ট ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম খেলা

ঐতিহাসিক জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উন্নতি

আগস্ট ১৬, ২০২৬
A A
ঐতিহাসিক জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উন্নতি
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে পরাজিত করে নাজমুল হোসেন শান্তর দল শুধু ঐতিহাসিক জয়ই তুলে নেয়নি, একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায়ও বড় লাফ দিয়েছে।

ডারউইনেই ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পর সেই একই ভেন্যুতে এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করল সফরকারীরা।

এই জয়ের ফলে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের পয়েন্ট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৬.৬৭ শতাংশে। ম্যাচের আগে যা ছিল ৫৮.৩৩ শতাংশ। এই উন্নতির ফলে পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়া অবশ্য এই চক্রে দ্বিতীয়বারের মতো পরাজয়ের মুখ দেখলেও ৭৭.৭৭ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। তবে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের ব্যবধান কমেছে। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট শতাংশ ৭৫.০০।

আরওপড়ুন

১৪ বছর পর অস্ট্রেলিয়ায় এমন কীর্তি মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। ফলে বাংলাদেশের ওপরে থাকা তিন দলের সঙ্গে ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছে শান্তর দল। অন্যদিকে ভারত ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশের সামনে এখন দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচেও জয় পেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও ওপরে ওঠার সুযোগ তৈরি হবে বাংলাদেশের। ফলে সিরিজের পরবর্তী ম্যাচটি টাইগারদের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সম্পর্কিত খবর

১৪ বছর পর অস্ট্রেলিয়ায় এমন কীর্তি মিরাজের
খেলা

১৪ বছর পর অস্ট্রেলিয়ায় এমন কীর্তি মিরাজের

আগস্ট ১৬, ২০২৬
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের
খেলা

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
সেনা এবং নৌবাহিনীতে ট্রান্সজেন্ডার অ্যাথলেট! পরীক্ষার রিপোর্টে ‘পুরুষ’ চিহ্নিত দুইজন
খেলা

সেনা এবং নৌবাহিনীতে ট্রান্সজেন্ডার অ্যাথলেট! পরীক্ষার রিপোর্টে ‘পুরুষ’ চিহ্নিত দুইজন

আগস্ট ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামের ডিসি হতে ২৯ কোটি টাকার চুক্তি! লেনদেনের চুক্তিপত্রের প্রমাণ, প্রশাসনে ব্যাপক তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াতে শিগগিরই কওমি আলেমের সংখ্যা আলিয়াকে ছাড়িয়ে যাবে: উসামা

জামায়াতে শিগগিরই কওমি আলেমের সংখ্যা আলিয়াকে ছাড়িয়ে যাবে: উসামা

আগস্ট ১৬, ২০২৬
১৪ বছর পর অস্ট্রেলিয়ায় এমন কীর্তি মিরাজের

১৪ বছর পর অস্ট্রেলিয়ায় এমন কীর্তি মিরাজের

আগস্ট ১৬, ২০২৬
সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, চেয়ারম্যানসহ আহত ২

সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, চেয়ারম্যানসহ আহত ২

আগস্ট ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০