শনিবার, আগস্ট ২২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

জিন্নাহর মরণব্যাধির খবর গোপন রাখায় পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পাচ্ছেন ২ ভারতীয় চিকিৎসক

আগস্ট ১৯, ২০২৬
A A
জিন্নাহর মরণব্যাধির খবর গোপন রাখায় পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পাচ্ছেন ২ ভারতীয় চিকিৎসক
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলি জিন্নাহর গুরুতর অসুস্থতার তথ্য গোপন রাখার জন্য ভারতের মুম্বাইয়ের দুই পারসি চিকিৎসককে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘নিশান-ই-ইমতিয়াজ’-এ ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনোনীত দুই চিকিৎসক হলেন ডা. জাল রতনজি প্যাটেল এবং রেডিওলজিস্ট ডা. জাল ধায়ভো-কু। ১৯৪৭ সালে ভারত ভাগের পূর্বে অত্যন্ত স্পর্শকাতর সময়ে পেশাগত গোপনীয়তা রক্ষা করায় পাকিস্তানের জ্যেষ্ঠ মন্ত্রী ও পুরস্কার কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল তাঁদের এই অনন্য অবদানের কথা প্রকাশ করেন।

১৯৪৬ সালে ওই দুই চিকিৎসক জিন্নাহর এক্স-রে পরীক্ষার পর জানতে পারেন যে তিনি প্রাণঘাতী যক্ষ্মায় আক্রান্ত এবং তাঁর আয়ু আর মাত্র এক থেকে দুই বছর বাকি। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে এই তথ্যের ব্যাপক সংবেদনশীলতা অনুধাবন করে তাঁরা জিন্নাহর অনুরোধে এই খবর সম্পূর্ণ গোপন রাখেন। জিন্নাহ আশঙ্কা করেছিলেন যে তাঁর গুরুতর অসুস্থতার খবর প্রকাশিত হলে পাকিস্তান সৃষ্টির রাজনৈতিক আন্দোলন ও জনসমর্থন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে।

আরওপড়ুন

তারেক রহমানের ‘সম্ভাব্য’ সফর নিয়ে দেয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

প্রথমবার রাশিয়ায় পৌঁছেছে উত্তর কোরিয়ার ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

ইতিহাসবিদ ও পাকিস্তানের ওই মন্ত্রীর মতে, এই দুই চিকিৎসকের পেশাগত শপথ ও গোপনীয়তা রক্ষার ফলশ্রুতিতেই পাকিস্তান সৃষ্টির পথ উন্মুক্ত হয়েছিল। কারণ ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন পরবর্তীতে স্বীকার করেছিলেন যে, জিন্নাহর আসন্ন মৃত্যুর খবর আগে জানা থাকলে হয়তো তিনি দেশভাগের সিদ্ধান্ত ও সময়সূচি পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেন। তবে দেশভাগ প্রক্রিয়ায় এ সংবাদের প্রভাব কতটা প্রভাব ফেলেছিল, তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে ভিন্ন মতও রয়েছে।

১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর পাকিস্তান অর্জনের মাত্র এক বছর পরেই চিকিৎসকদের পূর্বাভাস অনুযায়ী যক্ষ্মায় মৃত্যুবরণ করেন জিন্নাহ। ঘটনার দীর্ঘ ৭৮ বছর পর দুই প্রয়াত চিকিৎসকের এই ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁদের মরণোত্তর ‘নিশান-ই-ইমতিয়াজ’ সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে।

সম্পর্কিত খবর

তারেক রহমানের ‘সম্ভাব্য’ সফর নিয়ে দেয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
আন্তর্জাতিক

তারেক রহমানের ‘সম্ভাব্য’ সফর নিয়ে দেয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

আগস্ট ২২, ২০২৬
প্রথমবার রাশিয়ায় পৌঁছেছে উত্তর কোরিয়ার ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
আন্তর্জাতিক

প্রথমবার রাশিয়ায় পৌঁছেছে উত্তর কোরিয়ার ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

আগস্ট ২২, ২০২৬
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
আন্তর্জাতিক

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • জাতীয় বেতন স্কেল কার্যকর হলে বন্ধ হবে কিছু বিশেষ ভাতা ও সুবিধা

    চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক কর্মকর্তার বাসায় গভীর রাতে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তারেক রহমানের ‘সম্ভাব্য’ সফর নিয়ে দেয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

তারেক রহমানের ‘সম্ভাব্য’ সফর নিয়ে দেয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

আগস্ট ২২, ২০২৬
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন মন্ত্রণালয়ে

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন মন্ত্রণালয়ে

আগস্ট ২২, ২০২৬
প্রথমবার রাশিয়ায় পৌঁছেছে উত্তর কোরিয়ার ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

প্রথমবার রাশিয়ায় পৌঁছেছে উত্তর কোরিয়ার ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

আগস্ট ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০