শনিবার, আগস্ট ২২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

হাসপাতাল থেকে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২২, ২০২৬
A A
হাসপাতাল থেকে আবার কারাগারে ইমরান খান
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার ভোরে দীর্ঘদিন ধরে চলা স্বাস্থ্য উদ্বেগের মধ্যে ৭৩ বছর বয়সী এই রাজনীতিকের স্বাস্থ্য পরীক্ষার জন্য ইসলামাবাদে অবস্থিত পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে হৃদরোগ, চক্ষু ও সাধারণ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল টিম তাঁর স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ করে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন যে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে ইমরান খানকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার সময় হাসপাতালে তাঁর বোন উজমা খান উপস্থিত ছিলেন।

প্রথমে ইমরান খানকে বেসরকারি ‘শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে’ নেওয়ার পরিকল্পনা করা হলেও পিটিআই কর্মীদের সমাগমে তৈরি হওয়া নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সরকারি পিআইএমএস হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল এলাকায় শত শত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

আরওপড়ুন

তারেক রহমানের ‘সম্ভাব্য’ সফর নিয়ে দেয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

প্রথমবার রাশিয়ায় পৌঁছেছে উত্তর কোরিয়ার ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি ও রক্তচাপজনিত সমস্যাসহ সামগ্রিক শারীরিক অবস্থা মূল্যায়নে স্বাধীন মেডিকেল বোর্ড গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া দুই দিনের সময়সীমার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়। এর আগে একাধিকবার আদালত ও ইমরানের পরিবার তাঁর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর ২০২৩ সালের আগস্ট থেকে তোশাখানা মামলাসহ একাধিক মামলায় কারাবন্দী রয়েছেন সাবেক এই ক্রিকেট তারকা। তিনি এবং তাঁর দল সকল অভিযোগ অস্বীকার করে এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

সম্পর্কিত খবর

তারেক রহমানের ‘সম্ভাব্য’ সফর নিয়ে দেয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
আন্তর্জাতিক

তারেক রহমানের ‘সম্ভাব্য’ সফর নিয়ে দেয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

আগস্ট ২২, ২০২৬
প্রথমবার রাশিয়ায় পৌঁছেছে উত্তর কোরিয়ার ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
আন্তর্জাতিক

প্রথমবার রাশিয়ায় পৌঁছেছে উত্তর কোরিয়ার ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

আগস্ট ২২, ২০২৬
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
আন্তর্জাতিক

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • জাতীয় বেতন স্কেল কার্যকর হলে বন্ধ হবে কিছু বিশেষ ভাতা ও সুবিধা

    চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক কর্মকর্তার বাসায় গভীর রাতে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তারেক রহমানের ‘সম্ভাব্য’ সফর নিয়ে দেয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

তারেক রহমানের ‘সম্ভাব্য’ সফর নিয়ে দেয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

আগস্ট ২২, ২০২৬
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন মন্ত্রণালয়ে

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন মন্ত্রণালয়ে

আগস্ট ২২, ২০২৬
প্রথমবার রাশিয়ায় পৌঁছেছে উত্তর কোরিয়ার ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

প্রথমবার রাশিয়ায় পৌঁছেছে উত্তর কোরিয়ার ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

আগস্ট ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০