Wednesday, November 4, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধারকাজের অনুমতি দিল নেপাল

August 29, 2026
A A
চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধারকাজের অনুমতি দিল নেপাল

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প্রস্তাব নাকচ করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করেছে দেশটির সরকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক চাপের মুখে নেপালের নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত সংখ্যক বিদেশি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের কাজ করার অনুমতি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৬ আগস্ট ভোতিকোশি ও এর শাখা নদী লেহন্দে নদীর একটি ব্যারিয়ার হ্রদ ভেঙে এই ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। এতে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া এবং চীনের তিব্বতের গিরং জেলায় লাখ লাখ ঘনমিটার পানি, কাদা ও পাথর নেমে এসে বিস্তীর্ণ এলাকা তছনছ করে দেয়।

কাঠমান্ডু ও বেইজিংয়ের তথ্য মতে, ভয়াবহ এই বন্যায় কেবল নেপালেই ১ হাজার ৯২৪ জন নিখোঁজ হয়েছেন। এছাড়া চীনের তিব্বত অংশে নিখোঁজ রয়েছেন আরও ৫৫৮ জন। নিখোঁজদের তালিকায় নেপালি ও তিব্বতিদের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়াসহ অন্তত ৩৫টি দেশের প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক রয়েছেন।

আরওপড়ুন

ফ্রান্স সফরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান; সাবমেরিন ক্রয়ের আশংকায় শঙ্কিত ভারত

​যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর: কে এই আবদুল আল-সাইয়েদ

বন্যার পরপরই ভারত, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ উদ্ধারকাজে সহযোগিতার প্রস্তাব দিলেও শুরুতে তা প্রত্যাখ্যান করে নেপাল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিজস্ব বাহিনীর উদ্ধার তৎপরতা চালানোর জন্য যথেষ্ট দক্ষতা রয়েছে এবং বিদেশি সহায়তার প্রয়োজন নেই।

তবে বিপুলসংখ্যক বিদেশি নাগরিক নিখোঁজ থাকায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কাঠমান্ডুর ওপর তীব্র কূটনৈতিক চাপ তৈরি হয়। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের কথা স্বীকার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক দাবির মুখে পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট কিছু দুর্গম এলাকায় বিদেশি বিশেষজ্ঞ ও উদ্ধারকারী দলগুলোকে অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে।

Related Posts

ফ্রান্স সফরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান; সাবমেরিন ক্রয়ের আশংকায় শঙ্কিত ভারত
আন্তর্জাতিক

ফ্রান্স সফরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান; সাবমেরিন ক্রয়ের আশংকায় শঙ্কিত ভারত

November 4, 2026
​যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর: কে এই আবদুল আল-সাইয়েদ
আন্তর্জাতিক

​যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর: কে এই আবদুল আল-সাইয়েদ

November 4, 2026
এখন ইনশাআল্লাহকে ‘আলহামদুলিল্লাহতে’ পরিণত করতে পারি: এল-সায়েদ
আন্তর্জাতিক

এখন ইনশাআল্লাহকে ‘আলহামদুলিল্লাহতে’ পরিণত করতে পারি: এল-সায়েদ

November 4, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুবদল নেতা সাকের হত্যা: ‘খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ’

যুবদল নেতা সাকের হত্যা: ‘খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ’

November 4, 2026
সাদেক হোসেন খোকার কবর জিয়ারতে ভিপি সাদিক কায়েম, সঙ্গে জামায়াত নেতৃবৃন্দ

সাদেক হোসেন খোকার কবর জিয়ারতে ভিপি সাদিক কায়েম, সঙ্গে জামায়াত নেতৃবৃন্দ

November 4, 2026
গাজীপুরে মহাসড়ক আটকে যানবাহনে হামলা, কারখানায় ভাঙচুর

গাজীপুরে মহাসড়ক আটকে যানবাহনে হামলা, কারখানায় ভাঙচুর

November 4, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০