শনিবার, আগস্ট ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

নেপালে বন্যায় ভেসে যাওয়া ব্যাংকের লকার থেকে টাকা লুট, আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
A A
নেপালে বন্যায় ভেসে যাওয়া ব্যাংকের লকার থেকে টাকা লুট, আটক ২৯
Share on FacebookShare on Twitter

নেপালে ভয়াবহ বন্যার পানিতে ভেসে আসা একটি ব্যাংকের লকার ভেঙে নগদ অর্থ লুটের অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রসুয়া জেলার ভোতেকোশি এলাকা থেকে বন্যার পানিতে লকারটি ভেসে যায়। পরে ধাদিং জেলার গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলা এলাকায় ত্রিশুলি নদীর কাছ থেকে লকারটি উদ্ধার করা হয়।

স্থানীয় কয়েকজন লকারটি ভেঙে ভেতরে থাকা নগদ টাকা নিয়ে গেছেন—এমন খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠায় ধাদিং পুলিশ। প্রাথমিক তদন্তে ২৯ জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের অধিকাংশই গালছি-৪-এর মাস্টার এলাকার বাসিন্দা। এছাড়া গালছি-৬-এর আদমঘাট ও সিদ্ধালেক-৭-এর আদমতার এলাকার কয়েকজনও রয়েছেন। চিতওয়ান ও পারসার বাসিন্দা কয়েকজনও বর্তমানে ধাদিংয়ে বসবাস করছেন।

আরওপড়ুন

লেবানন যুদ্ধ বন্ধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে হরমুজ প্রণালী চালুর প্রস্তাব ইরানের

স্কুল ভেসে গেছে, জঙ্গলে গাছে উঠে বেঁচেছে ৮ বছরের শিশুটি, ফিরল মায়ের কোলে

আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। উদ্ধার করা অর্থের উৎস এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে নেপালে বন্যার পানিতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নেওয়ার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বেড়েছে। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের শনিবারের হিসাব অনুযায়ী, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন।

এর আগে শুক্রবার রাতে নিখোঁজের সংখ্যা ছিল ১ হাজার ৯২৪ জন। নতুন হিসাবে নিখোঁজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫১৭ জনেই অপরিবর্তিত রয়েছে।

বন্যা ও ভূমিধসের কয়েক দিন পরও নেপালের বিভিন্ন এলাকায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত খবর

লেবানন যুদ্ধ বন্ধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে হরমুজ প্রণালী চালুর প্রস্তাব ইরানের
আন্তর্জাতিক

লেবানন যুদ্ধ বন্ধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে হরমুজ প্রণালী চালুর প্রস্তাব ইরানের

আগস্ট ২৯, ২০২৬
স্কুল ভেসে গেছে, জঙ্গলে গাছে উঠে বেঁচেছে ৮ বছরের শিশুটি, ফিরল মায়ের কোলে
আন্তর্জাতিক

স্কুল ভেসে গেছে, জঙ্গলে গাছে উঠে বেঁচেছে ৮ বছরের শিশুটি, ফিরল মায়ের কোলে

আগস্ট ২৯, ২০২৬
চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধারকাজের অনুমতি দিল নেপাল
আন্তর্জাতিক

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধারকাজের অনুমতি দিল নেপাল

আগস্ট ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
বাবার উপহার বলা বিলাসবহুল তিন গাড়ি কক্সবাজারে জব্দ

বাবার উপহার বলা বিলাসবহুল তিন গাড়ি কক্সবাজারে জব্দ

আগস্ট ২৯, ২০২৬
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একাধিক নির্দেশনা

রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একাধিক নির্দেশনা

আগস্ট ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০