শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

মুসলিমদের কি ধর্মীয় স্বাধীনতা নেই, ভারতে মসজিদ ধ্বংসের তীব্র নিন্দা ওয়াইসির

সেপ্টেম্বর ৫, ২০২৬
A A
মুসলিমদের কি ধর্মীয় স্বাধীনতা নেই, ভারতে মসজিদ ধ্বংসের তীব্র নিন্দা ওয়াইসির
Share on FacebookShare on Twitter

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা একটি মসজিদ ভেঙে ফেলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর দাবি, ১৯১১ সাল থেকে সংরক্ষিত ঐতিহাসিক নথিতে ওই স্থানে মসজিদটির অস্তিত্বের প্রমাণ রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াইসি প্রশ্ন তোলেন, মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা কি আর কার্যকর নেই? তিনি অভিযোগ করেন, বিভিন্ন অজুহাতে মুসলমানদের উপাসনালয়গুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

ওয়াইসি বলেন, মসজিদ কমিটি এর অস্তিত্বের পক্ষে ১৯১১ সাল পর্যন্ত পুরোনো নথি আদালতে উপস্থাপন করেছে। তাঁর দাবি, এক শতাব্দীরও বেশি সময় ধরে সেখানে নিয়মিত নামাজ আদায় হয়ে আসছে। তাঁর মতে, এটি ‘ওয়াকফ বাই ইউজার’-এর উদাহরণ, যা আইন অনুযায়ী ওয়াকফ সম্পত্তি হিসেবে সুরক্ষিত।

সরকারি জমির ওপর কর্তৃত্বের দাবির বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন এআইএমআইএম প্রধান। তিনি তামাদি আইন ও স্থাবর সম্পত্তির দখলসংক্রান্ত আইনি বিধানের কথা উল্লেখ করে বলেন, সরকার দীর্ঘ সময় পর হঠাৎ কোনো সম্পত্তির মালিকানা দাবি করতে পারে না।

দীর্ঘদিনের প্রকাশ্য ও ধারাবাহিক দখল সম্পত্তির আইনি অবস্থান নির্ধারণে বিবেচনায় নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, এক শতাব্দীর বেশি সময় ধরে প্রকাশ্য ও ধারাবাহিকভাবে মসজিদটি ব্যবহৃত হয়ে আসার বিষয়টি উপেক্ষা করা যায় না।

মসজিদটি কালেক্টরেট প্রতিষ্ঠার আগেই সেখানে ছিল বলেও দাবি করেন ওয়াইসি। তিনি বলেন, ‘মসজিদ আগে এসেছে, কালেক্টরেট পরে।’ কারও মসজিদ দেখলে আপত্তি থাকলে সেটি তাদের ব্যক্তিগত বিষয় উল্লেখ করে তিনি বলেন, অন্যের অস্বস্তির কারণে ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলা গ্রহণযোগ্য নয়।

আদালতের আদেশের পর মসজিদটি অপসারণের কাজ শুরু হয়। গত ৪ সেপ্টেম্বর জেলা জজের আদালত মসজিদ কমিটির করা আপিল খারিজ করে সিটি ম্যাজিস্ট্রেটের আগের আদেশ বহাল রাখেন। এর আগে ১৭ জুলাই সিটি ম্যাজিস্ট্রেটের আদালত মসজিদটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে সরকারি জমিতে কথিত অবৈধ দখল ও ব্যবহারের অভিযোগে প্রায় ৬ কোটি ৪১ লাখ রুপি ক্ষতিপূরণ আরোপ করা হয়।

সাহারানপুরের ডিআইজি অভিষেক সিং জানান, সিটি ম্যাজিস্ট্রেটের আদালত মসজিদটিকে সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত বলে রায় দিয়েছিল এবং পরবর্তী আপিলও খারিজ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতেও নজরদারি চলছে।

আরওপড়ুন

ভারতের টাটাকে কেনিয়া ত্যাগের নির্দেশ প্রেসিডেন্টের

ইরান যুদ্ধে মার্কিন প্যাট্রিয়ট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংকটের খবর ফাঁস

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসান অভিযোগ করেছেন, সাহারানপুর যাওয়ার চেষ্টা করার সময় তাকে কাইরানায় গৃহবন্দি করে রাখা হয়েছিল।

কংগ্রেস সাংসদ ইমরান মাসুদও মসজিদটি ভেঙে ফেলার সমালোচনা করেছেন। তাঁর দাবি, মসজিদটি ১৯১১ সালেরও আগে থেকে সেখানে ছিল। ওয়াকফ বোর্ডকে মামলার পক্ষ না করার অভিযোগ তুলে তিনি জানান, বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করা হবে।

সূত্র: ডেকান ক্রনিকল

সম্পর্কিত খবর

ভারতের টাটাকে কেনিয়া ত্যাগের নির্দেশ প্রেসিডেন্টের
আন্তর্জাতিক

ভারতের টাটাকে কেনিয়া ত্যাগের নির্দেশ প্রেসিডেন্টের

সেপ্টেম্বর ৫, ২০২৬
ইরান যুদ্ধে মার্কিন প্যাট্রিয়ট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংকটের খবর ফাঁস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে মার্কিন প্যাট্রিয়ট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংকটের খবর ফাঁস

সেপ্টেম্বর ৫, ২০২৬
যুক্তরাষ্ট্রের সাথে ছয় মাসের যুদ্ধের পর আরও বেশি আত্মবিশ্বাসী ইরান
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাথে ছয় মাসের যুদ্ধের পর আরও বেশি আত্মবিশ্বাসী ইরান

সেপ্টেম্বর ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর

বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর

সেপ্টেম্বর ৫, ২০২৬
মুসলিমদের কি ধর্মীয় স্বাধীনতা নেই, ভারতে মসজিদ ধ্বংসের তীব্র নিন্দা ওয়াইসির

মুসলিমদের কি ধর্মীয় স্বাধীনতা নেই, ভারতে মসজিদ ধ্বংসের তীব্র নিন্দা ওয়াইসির

সেপ্টেম্বর ৫, ২০২৬
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০