ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে দুই দিনের সফরে নেপাল গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে দুর্গত মানুষের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও মানবিক পরিস্থিতি সম্পর্কে সরাসরি অবগত হওয়াই তাঁর এ সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। সফরকালে তিনি ক্ষতিগ্রস্ত স্থানীয় অধিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের অভাব-অভিযোগ ও প্রয়োজনীয়তার কথা শুনবেন এবং দুর্গত এলাকায় চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেবেন।
দুই দিনের সফরকালে আল্লামা মামুনুল হক নেপালের স্থানীয় আলেম-উলামা, সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় অংশ নেবেন।
দুর্যোগকবলিত অসহায় মানুষের পাশে কার্যকরভাবে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী পরবর্তীতে টেকসই মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণের লক্ষ্যেই এই পর্যবেক্ষণ সফর পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।







