Wednesday, October 7, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা কর্মকর্তা বদলি

‘ঘুষডটসাইট’-এ অভিযোগ

September 13, 2026
A A
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা কর্মকর্তা বদলি

মৃত মায়ের সরকারি পাওনার ১০ লাখ টাকা তুলতে এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগকে কেন্দ্র করে ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনকে স্ট্যান্ড রিলিজের আদলে বদলি করা হয়েছে। কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ দাবির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার মাত্র তিন দিনের মাথায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই বদলির আদেশ জারি করা হয়।

ঘটনার সূত্রপাত ১৭ বছর বয়সী শাহেদ শরীফ আহমেদের মায়ের চাকরিরত অবস্থায় মৃত্যুর পর। কল্যাণ তহবিল ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত মোট ১০ লাখ টাকার সরকারি পাওনা উত্তোলনে হিসাব সহকারী নাদিরুল হাসান সবুজ ও অফিস সহকারী মজিবুর রহমান এক লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ ওঠে। ঘুষ না দিলে ফাইল এগোবে না—এমন হুমকিতে শাহেদ ও তাঁর পরিবার দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ‘ঘুষ.সাইট’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে প্রথম অভিযোগটি করেন।

অভিযোগটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে গত ৩১ আগস্ট শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন সংশ্লিষ্ট দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। গত ৬ সেপ্টেম্বর জেলা শিক্ষা কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হলেও তা প্রকাশ্যে না এনে ৯ সেপ্টেম্বর হঠাৎ অধিদপ্তরের এক অফিস আদেশে মনিকা পারভীনকে ‘জনস্বার্থে’ নান্দাইল উপজেলায় বদলি করা হয়।

আরওপড়ুন

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

জুলাই শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে থানায় বিএনপি নেতা, গ্রেপ্তার না করায় ওসিকে হুমকি

তদন্ত চলাকালীন ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সময় সংশ্লিষ্ট প্রধান কর্মকর্তাকে সরিয়ে দেওয়ায় স্থানীয়ভাবে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, শোকজ নোটিশ দেওয়ার পর থেকেই শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন এবং অভিযোগকারী পরিবারের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। বর্তমানে শাহেদ শরীফ আহমেদ ও তাঁর পরিবারকে অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে, যা নিয়ে পরিবারটি চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।

Related Posts

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

October 6, 2026
জুলাই শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে থানায় বিএনপি নেতা, গ্রেপ্তার না করায় ওসিকে হুমকি
বাংলাদেশ

জুলাই শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে থানায় বিএনপি নেতা, গ্রেপ্তার না করায় ওসিকে হুমকি

October 6, 2026
সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী:  রাতেই হতে পারে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে, বাতিল করতে হলেও লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

October 6, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মার্কিন সেনা নিধনে ইরানকে সহায়তা করেছিল চীন

মার্কিন সেনা নিধনে ইরানকে সহায়তা করেছিল চীন

October 6, 2026
বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলে বিএনপির সাইবার হামলার শিকার নারী চিকিৎসক

বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলে বিএনপির সাইবার হামলার শিকার নারী চিকিৎসক

October 6, 2026
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

October 6, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০