শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা: দুই মন্দিরে হামলা চালিয়ে গ্রেপ্তার ২ হিন্দু যুবক

নিজেরদের উপাসনালয়েই হামলার পেছনে গভীর ষড়যন্ত্র?

সেপ্টেম্বর ১২, ২০২৬
A A
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা: দুই মন্দিরে হামলা চালিয়ে গ্রেপ্তার ২ হিন্দু যুবক
Share on FacebookShare on Twitter

নাটোর ও পাবনায় দুটি পৃথক মন্দিরে ভাঙচুরের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের দুই যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর পর ঘটে যাওয়া এই ঘটনাগুলোর পেছনের প্রকৃত কারণ ও দেশ অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নাটোর শহরের ঐতিহ্যবাহী হরিশপুর কেন্দ্রীয় মহাশ্মশান মন্দিরে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় অরূপ কর্মকার নামের এক হিন্দু কিশোরকে আটক করেছে নাটোর থানা পুলিশ। আটককৃত কিশোরকে পুলিশ হেফাজতে রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও মন্দির পরিচালনা কমিটির নেতারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ঠিক কী কারণে বা কার প্ররোচনায় এই ভাঙচুরের ঘটনা ঘটেছে, তা পুলিশের তদন্ত শেষ হলেই নিশ্চিত হওয়া যাবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

অন্যদিকে, গত সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন ইসকন মন্দিরে ঢুকে প্রতিমা ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ ওঠে প্রান্থ কুমার দাস (২৫) নামে এক তরুণের বিরুদ্ধে। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরওপড়ুন

শীর্ষ এলএনজি রপ্তানিকারক কাতার, ক্রেতা হতে চায় যুক্তরাষ্ট্রের গ্যাসের

২০০১ সালের ৯/১১ হামলা: বিশ্বরাজনীতি বদলের আড়াই দশক

মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইসকন মন্দিরের মূল ফটক খোলা পেয়ে ভেতরে প্রবেশ করেন প্রান্থ। একপর্যায়ে তিনি সেখানে থাকা দেব-দেবীর প্রতিমা ও মন্দির প্রাঙ্গণের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর শুরু করেন। বিষয়টি টের পেয়ে মন্দিরে উপস্থিত সেবায়েত ও স্থানীয় লোকজন তাঁকে হাতেনাতে ধরে আটক করে এবং পরে পুলিশে খবর দেয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে গ্রেপ্তারকৃত শিক্ষার্থী দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। মন্দির কর্তৃপক্ষের দায়ের করা মামলায় তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পর পর দুইটি মন্দিরে ভাঙচুরের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হলেও ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সম্পর্কিত খবর

শীর্ষ এলএনজি রপ্তানিকারক কাতার, ক্রেতা হতে চায় যুক্তরাষ্ট্রের গ্যাসের
আন্তর্জাতিক

শীর্ষ এলএনজি রপ্তানিকারক কাতার, ক্রেতা হতে চায় যুক্তরাষ্ট্রের গ্যাসের

সেপ্টেম্বর ১২, ২০২৬
২০০১ সালের ৯/১১ হামলা: বিশ্বরাজনীতি বদলের আড়াই দশক
আন্তর্জাতিক

২০০১ সালের ৯/১১ হামলা: বিশ্বরাজনীতি বদলের আড়াই দশক

সেপ্টেম্বর ১১, ২০২৬
সাংস্কৃতিক আধিপত্যবাদ মোকাবিলায় সুস্থ সংস্কৃতির বিকল্প নেই: ডা. শফিকুর রহমান
জামায়াত

সাংস্কৃতিক আধিপত্যবাদ মোকাবিলায় সুস্থ সংস্কৃতির বিকল্প নেই: ডা. শফিকুর রহমান

সেপ্টেম্বর ১১, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা: দুই মন্দিরে হামলা চালিয়ে গ্রেপ্তার ২ হিন্দু যুবক

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা: দুই মন্দিরে হামলা চালিয়ে গ্রেপ্তার ২ হিন্দু যুবক

সেপ্টেম্বর ১২, ২০২৬
শীর্ষ এলএনজি রপ্তানিকারক কাতার, ক্রেতা হতে চায় যুক্তরাষ্ট্রের গ্যাসের

শীর্ষ এলএনজি রপ্তানিকারক কাতার, ক্রেতা হতে চায় যুক্তরাষ্ট্রের গ্যাসের

সেপ্টেম্বর ১২, ২০২৬
মাদক কারবারিকে আশ্রয়, স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

মাদক কারবারিকে আশ্রয়, স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

সেপ্টেম্বর ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০