শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, গেজেট প্রকাশে বিলম্বের নেপথ্যে যা

সেপ্টেম্বর ১২, ২০২৬
A A
পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, গেজেট প্রকাশে বিলম্বের নেপথ্যে যা
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির আলাদা লড়াই, ঐক্য থাকবে রাজনৈতিক কর্মসূচিতে

আগামী সপ্তাহগুলোতে ১৫ জেলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়ার আশঙ্কা

জাতীয় পে-স্কেল-২০২৬ মন্ত্রিসভায় অনুমোদনের পরও গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর ১০ দিন পেরিয়ে গেলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়। ওই দিন মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। তবে নির্ধারিত সময় পার হলেও গেজেট প্রকাশিত হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পে-স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপন বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিং পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির আগে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হচ্ছে।

নতুন বেতন কাঠামোয় মূল বেতন কত নির্ধারণ করা হবে, বিভিন্ন ভাতা কখন থেকে কার্যকর হবে এবং বকেয়া অর্থ কীভাবে হিসাব করা হবে—এসব বিষয়ে চূড়ান্ত নির্দেশনার জন্য গেজেটের অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা।

তবে অর্থ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জুডিশিয়ারি সার্ভিসের কর্মীরা শতভাগ ভাতা দেওয়ার দাবি জানিয়েছিলেন। অর্থ বিভাগ শেষ পর্যন্ত সেই দাবিতে সম্মতি দেয়নি। ফলে বিষয়টির পূর্ণাঙ্গ সমাধান ছাড়াই নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন ও ঘোষণা করা হয়।

ওই কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট জটিলতার সমাধান না করে গেজেট প্রকাশ করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে প্রজ্ঞাপন জারিতে বিলম্ব হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকাশ্যে বিস্তারিত কোনো মন্তব্য না করায় গেজেট প্রকাশে বিলম্বের প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি চাকরিজীবীদের চূড়ান্ত বেতন নির্ধারণের ক্ষেত্রে খসড়া বা গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ওপর নির্ভর করার সুযোগ নেই। গেজেট প্রকাশের পরই নতুন বেতন কাঠামোর কার্যকর নির্দেশনা ও বিভিন্ন আর্থিক সুবিধার বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

সম্পর্কিত খবর

ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির আলাদা লড়াই, ঐক্য থাকবে রাজনৈতিক কর্মসূচিতে
বাংলাদেশ

ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির আলাদা লড়াই, ঐক্য থাকবে রাজনৈতিক কর্মসূচিতে

সেপ্টেম্বর ১২, ২০২৬
চলতি বছরে ডেঙ্গুর বলি ২০০ জন
বাংলাদেশ

আগামী সপ্তাহগুলোতে ১৫ জেলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়ার আশঙ্কা

সেপ্টেম্বর ১২, ২০২৬
ভুয়া ৭৪ শিশুর জন্ম-মৃত্যু নিবন্ধন করলেন ইউপি সচিব
বাংলাদেশ

ভুয়া ৭৪ শিশুর জন্ম-মৃত্যু নিবন্ধন করলেন ইউপি সচিব

সেপ্টেম্বর ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

সেপ্টেম্বর ১২, ২০২৬
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির আলাদা লড়াই, ঐক্য থাকবে রাজনৈতিক কর্মসূচিতে

ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির আলাদা লড়াই, ঐক্য থাকবে রাজনৈতিক কর্মসূচিতে

সেপ্টেম্বর ১২, ২০২৬
চলতি বছরে ডেঙ্গুর বলি ২০০ জন

আগামী সপ্তাহগুলোতে ১৫ জেলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়ার আশঙ্কা

সেপ্টেম্বর ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০