মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
A A
ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা পাকিস্তানের কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর ভাষণের ছবি এবং ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ছবি ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতার অংশগ্রহণের অভিযোগ উঠেছে। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার ছবি দুটি ভেঙে ফেলেন। সে সময় তাঁর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঘটনায় যুক্ত আব্দুল্লাহ আল মামুন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সিএফসি’ গ্রুপের একজন নেতা ছিলেন। তিনি বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম শ্রেণির ঠিকাদার ও সরবরাহকারী হিসেবে কর্মরত। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে মামুন নিজেকে এই ঘটনার ‘সরাসরি যোদ্ধা’ হিসেবে দাবি করেন এবং ঘটনার সমর্থন জানান।

ডাকসুর ভাষা আন্দোলন সংক্রান্ত সংগ্রহশালায় ছবি দুটি টানানোর পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা তৈরি হয়। ১৯৪৮ সালে তৎকালীন রেসকোর্স ময়দানে জিন্নাহর দেওয়া ভাষণে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার বিষয়টি তুলে ধরতেই ছবিটি সংযোজন করা হয়েছিল বলে ডাকসু সূত্রে জানা যায়। এ নিয়ে সোমবারে সেখানে উপস্থিত হয়ে আবু তৈয়ব হাবিলদার জিন্নাহর ছবি ও লাহোর প্রস্তাবের ফ্রেম ভেঙে ছবি দুটি ছিঁড়ে ফেলেন।

আরওপড়ুন

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

ভাঙচুরের পূর্বে সংবাদমাধ্যমকে আবু তৈয়ব হাবিলদার জানান, ১৯৪৮ সালে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার জিন্নাহর সিদ্ধান্তের প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই শুরু করেছিলেন। তাই সেই অবস্থানের জন্য দায়ী জিন্নাহর ছবি ডাকসুতে স্থান পেতে পারে না। উল্লেখ্য, তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ডাকসু নির্বাচনে প্রার্থী ছিলেন।

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ জানান, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝাতেই জিন্নাহর বক্তব্য সংবলিত ছবিটি রাখা হয়েছিল। সেখানে ক্যাপশনে স্পষ্টভাবে উল্লেখ ছিল কিভাবে জিন্নাহ সরাসরি বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নেন এবং এর ফলে পরবর্তী আন্দোলন বেগবান হয়। প্রেক্ষাপট তুলে ধরার অংশ হিসেবেই ছবিটি রাখা হয়েছিল বলে জানান তিনি।

সম্পর্কিত খবর

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি
বিএনপি

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

সেপ্টেম্বর ১৫, ২০২৬
গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান
প্রধান সংবাদ

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা
বাংলাদেশ

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও

ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তি ইসলামি বিশ্বের কাছে নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

মক্কা প্রতিরক্ষা চুক্তি ইসলামি বিশ্বের কাছে নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০