Thursday, October 22, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে: এমপি বুলবুল

September 17, 2026
A A
সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে: এমপি বুলবুল

১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে মহানগরীর কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি বলেন, তাদের প্রত্যাশার চেয়ে প্রায় ১০ গুণ বেশি মানুষ ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চে অংশ নিয়েছিলেন। ওই দিন ঢাকার মতিঝিল থেকে চট্টগ্রামের লালদিঘী ময়দান পর্যন্ত লংমার্চ একপর্যায়ে মানববন্ধনে রূপ নেয়।

নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণের অধিকার আদায়ের কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে লংমার্চ সফল করতে এগিয়ে আসছে। ১১ দলীয় ঐক্যের প্রতি জনগণের যে বিশ্বাস ও আস্থা তৈরি হয়েছে, তা বজায় রেখে জনগণের দাবি আদায়ে আপসহীন ভূমিকা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

সাত দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ করা।

সভা থেকে আগামী শনিবার দ্বিতীয় ধাপে ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

আরওপড়ুন

আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন: গোলাম পরওয়ার

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না: এমপি সাইফুল আলম খান মিলন

প্রস্তুতি সভায় মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় নেতারা বলেন, সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বস্তরের জনশক্তিকে প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি সচেতন নাগরিকদের কর্মসূচিতে অংশগ্রহণে উৎসাহিত করার কার্যক্রমও অব্যাহত রাখতে হবে।

Related Posts

আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন: গোলাম পরওয়ার
জামায়াত

আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন: গোলাম পরওয়ার

October 22, 2026
জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না: এমপি সাইফুল আলম খান মিলন
জামায়াত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না: এমপি সাইফুল আলম খান মিলন

October 21, 2026
জুলাইয়ের সঙ্গে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দেয়া হবে না
জামায়াত

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ: জামায়াত আমির

October 21, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, জরুরি সতর্কতা জারি

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, জরুরি সতর্কতা জারি

October 22, 2026
ফাইনালের স্বপ্ন ভেঙে আফগানদের কাছে আরেকটি হার বাংলাদেশের

ফাইনালের স্বপ্ন ভেঙে আফগানদের কাছে আরেকটি হার বাংলাদেশের

October 22, 2026
আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন: গোলাম পরওয়ার

আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন: গোলাম পরওয়ার

October 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০