Wednesday, October 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না: এমপি সাইফুল আলম খান মিলন

October 21, 2026
A A
জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না: এমপি সাইফুল আলম খান মিলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এখনো সময় আছে জুলাই সনদ বাস্তবায়নের। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাতিরঝিল থানা শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল আলম খান মিলন বলেন, জুলাই আন্দোলনে আবু সাঈদ থেকে মুগ্ধ পর্যন্ত অনেক তরুণ ও শিশু অকাতরে জীবন দিয়েছেন। আবু সাঈদের বুক চিতিয়ে গুলির মুখে দাঁড়িয়ে থাকার মতো ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। এত আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্রীয় সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, সরকারি দল রাষ্ট্রীয় সংস্কারের বিষয়টি এড়িয়ে নানা বক্তব্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।

মধুবাগ মাঠকে আরও সুন্দর ও খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড় এবং আয়োজক ছাত্রশিবিরের নেতাদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাতিরঝিল থানা সভাপতি মেহেদি হাসান। সঞ্চালনা করেন থানা শাখার ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

আরওপড়ুন

মা-বাবার পর এবার বিধবাকে মারধরের অভিযোগ, ফের বহিষ্কার যুবদল নেতা

মিষ্টির পর ইশরাকের পদত্যাগ: পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাকি দলীয় ভাবমূর্তি রক্ষার কৌশল

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমী, মহানগরী মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল পশ্চিম থানা সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াত নেতা মনির হোসাইন, আজগর হোসেন, আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।

আগস্টে আটটি দল নিয়ে শুরু হওয়া ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনালে মুখোমুখি হয় তারুণ্য একাদশ ও পাওয়ার টাইটান্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় তারুণ্য একাদশ ৩-১ গোলে পাওয়ার টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

Related Posts

মা-বাবার পর এবার বিধবাকে মারধরের অভিযোগ, ফের বহিষ্কার যুবদল নেতা
বাংলাদেশ

মা-বাবার পর এবার বিধবাকে মারধরের অভিযোগ, ফের বহিষ্কার যুবদল নেতা

October 21, 2026
মিষ্টির পর ইশরাকের পদত্যাগ: পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাকি দলীয় ভাবমূর্তি রক্ষার কৌশল
বাংলাদেশ

মিষ্টির পর ইশরাকের পদত্যাগ: পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাকি দলীয় ভাবমূর্তি রক্ষার কৌশল

October 21, 2026
রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ
বাংলাদেশ

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

October 21, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘সিনাই বলে কিছু থাকবে না’, মিসরকে ফের হুমকি ইসরাইলি মন্ত্রীর

‘সিনাই বলে কিছু থাকবে না’, মিসরকে ফের হুমকি ইসরাইলি মন্ত্রীর

October 21, 2026
জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না: এমপি সাইফুল আলম খান মিলন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না: এমপি সাইফুল আলম খান মিলন

October 21, 2026
মা-বাবার পর এবার বিধবাকে মারধরের অভিযোগ, ফের বহিষ্কার যুবদল নেতা

মা-বাবার পর এবার বিধবাকে মারধরের অভিযোগ, ফের বহিষ্কার যুবদল নেতা

October 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০