Saturday, September 19, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

ফ্যানে ঝুলছিলেন স্বামী, মেঝেতে স্ত্রী-সন্তানের লাশ

September 19, 2026
A A
ফ্যানে ঝুলছিলেন স্বামী, মেঝেতে স্ত্রী-সন্তানের লাশ

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে এক সৌদি প্রবাসী, তার স্ত্রী ও দেড় বছরের শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ইকরাম হোসেন, তার স্ত্রী সানজিদা এবং তাদের দেড় বছরের সন্তান আলেজা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইকরাম কিছুদিন আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। শনিবার দুপুরে ঘরের ভেতর স্ত্রী ও শিশুসন্তানের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। একই কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরামের মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে এবং কেন এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

আরওপড়ুন

ঝটিকা মিছিল ও অনলাইন তৎপরতা: পুলিশের ভেতরের যোগসূত্রও খতিয়ে দেখছে সরকার

নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যারা

পারিবারিক বিরোধ, আর্থিক সংকটসহ বিভিন্ন বিষয় সামনে রেখে ঘটনাটি তদন্ত করছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকেও ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুসদি গ্রেফতার
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছা পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রুসদি হাসান রিফাতকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার লেংড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিফাত উপজেলার ভট্টবাড়ি গ্রামের মো. দুলাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুক্তাগাছায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগকে সংগঠিত করা এবং বিভিন্ন কর্মসূচি পরিচালনার অভিযোগ রয়েছে রিফাতের বিরুদ্ধে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও রিফাত বিভিন্ন কর্মসূচি সংগঠিত করার চেষ্টা করছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রিফাতকে আদালতে পাঠানো হবে এবং তার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে।

Related Posts

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
আওয়ামী লীগ

ঝটিকা মিছিল ও অনলাইন তৎপরতা: পুলিশের ভেতরের যোগসূত্রও খতিয়ে দেখছে সরকার

September 19, 2026
নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যারা
বাংলাদেশ

নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যারা

September 19, 2026
নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: জামায়াত আমির
জামায়াত

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: জামায়াত আমির

September 19, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

বাইরের কোনো শক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না

বাইরের কোনো শক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না

September 19, 2026
আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

ঝটিকা মিছিল ও অনলাইন তৎপরতা: পুলিশের ভেতরের যোগসূত্রও খতিয়ে দেখছে সরকার

September 19, 2026
নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যারা

নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যারা

September 19, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০