Sunday, September 20, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল

September 20, 2026
A A
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল

রাজধানীর মিরপুরে বাড়ি দখল, ভাঙচুর, মারধর ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব প্রথমবারের মতো পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত নালিশি মামলাটি আমলে নিয়ে এসআরবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বাদী মো. মিজানুর রহমান ওরফে বাচ্চুর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। মামলায় হেমায়েত উদ্দিন সুমন, মো. নাজমুল হোসেন ও মুন্নী আক্তার মিষ্টিকে আসামি করা হয়েছে।

আদালতের আদেশে বলা হয়েছে, এসআরবি আইনের ১০(গ) ধারায় মাদক, সাইবার অপরাধ, ভূমি ও ভূমিদস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। মামলাটি ভূমিসংক্রান্ত হওয়ায় এসআরবি আইনের ৫(২) ধারা অনুযায়ী মহাপরিচালককে যেকোনো ফৌজদারি অপরাধ তদন্তের নির্দেশ দেওয়ার এখতিয়ার আদালতের রয়েছে। এ কারণে মামলাটি এসআরবির মাধ্যমে তদন্ত করা যুক্তিযুক্ত বলে আদালত উল্লেখ করেছেন।

আরওপড়ুন

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই দিলেন তালাক

ড্রেনে ককটেলসদৃশ বস্তু, উদ্ধারের পর ভেতরে মিলল বালু

আদেশে আরও বলা হয়, এসআরবি আইনের ১৫(২) ধারা অনুযায়ী মহাপরিচালক ইউনিটে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) বা তার চেয়ে উচ্চ পদমর্যাদার কোনো সদস্যকে দিয়ে মামলাটি তদন্ত করিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করবেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, মিরপুর হাউজিং এস্টেটের জমিতে নির্মিত বহুতল ভবনটির মালিক মো. ইউনুস আলী ও রুমা আক্তার সপরিবারে কানাডায় থাকেন। তাদের আপন চাচা বাদী মিজানুর রহমান বাংলাদেশে থাকা তাদের স্থাবর সম্পত্তি দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছেন।

বাদীর দাবি, মালিকদের অনুপস্থিতির সুযোগে আসামিরা দীর্ঘদিন ধরে বাড়িটি দখল ও আত্মসাতের চেষ্টা করে আসছেন। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৬ জুলাই হেমায়েত উদ্দিন সুমনের নেতৃত্বে আসামিরা জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে দখলের চেষ্টা করেন।

এতে বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে হেমায়েত উদ্দিন সুমন তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা বাড়িতে ঢুকে ভাঙচুর করেন এবং সেখান থেকে দুই লাখ টাকা নিয়ে যান বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

আদালত এসব অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এসআরবিকে নির্দেশ দিয়েছেন।

Related Posts

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই দিলেন তালাক
বাংলাদেশ

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই দিলেন তালাক

September 20, 2026
ড্রেনে ককটেলসদৃশ বস্তু, উদ্ধারের পর ভেতরে মিলল বালু
বাংলাদেশ

ড্রেনে ককটেলসদৃশ বস্তু, উদ্ধারের পর ভেতরে মিলল বালু

September 20, 2026
প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা
এনসিপি

প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে যিনি

    0 shares
    Share 0 Tweet 0
  • উর্দু একমাত্র রাষ্ট্রভাষা নয়, বাংলা ছিল প্রাদেশিক ভাষার তালিকায়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

September 20, 2026
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

September 20, 2026
প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই দিলেন তালাক

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই দিলেন তালাক

September 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০