Sunday, September 20, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

খুলনায় সহস্রাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

September 20, 2026
A A
খুলনায় সহস্রাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

খুলনায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সহস্রাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে সংগঠনটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেছেন, তরুণরা ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার স্বপ্ন দেখলে বিশ্বে বাংলাদেশ মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এজন্য শুধু মেধাবী নয়, তরুণদের সৎ, দক্ষ ও নৈতিক মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।

রোববার সকালে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা মহানগর ছাত্রশিবির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে খুলনা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন। অনুষ্ঠানে ক্যারিয়ারবিষয়ক সেশন ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল, বই ও উপহার দেওয়া হয়।

সিবগাতুল্লাহ বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। এসএসসি পরীক্ষার পর আরও বেশি পরিশ্রম করে নিজেদের প্রস্তুত করার মাধ্যমে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, পর্যাপ্ত বরাদ্দ ও গবেষণার ঘাটতির কারণে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পরও অনেক শিক্ষার্থী বেকার থাকছেন। এ প্রসঙ্গে সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে তিনি বলেন, স্বাধীনতার পর দেশটি শিক্ষা, অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিপরীতে বাংলাদেশে সরকারি চাকরিতে দলীয়করণের কারণে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন বলে তিনি দাবি করেন।

সরকারি চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগের সমালোচনা করে ছাত্রশিবিরের এই নেতা বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা। ‘কোটা না মেধা’ স্লোগানের মাধ্যমে আন্দোলন এগিয়ে গেলেও বর্তমানে মৌখিক পরীক্ষার নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মতে, এর ফলে প্রকৃত মেধাবীরা মূল্যায়নের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

আরওপড়ুন

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে সিবগাতুল্লাহ বলেন, শহীদ আবু সাঈদসহ সব শহীদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দীর্ঘদিন অনুপ্রেরণা জোগাবে। দেশের প্রয়োজনে শহীদ আনাসের মতো আজকের মেধাবী শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান। সঞ্চালনা করেন সংগঠনটির সেক্রেটারি ইসরাফিল হোসেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানসহ ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এমএমআর

Related Posts

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার
প্রধান সংবাদ

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

September 20, 2026
বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
প্রধান সংবাদ

বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

September 20, 2026
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল
বিএনপি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে যিনি

    0 shares
    Share 0 Tweet 0
  • উর্দু একমাত্র রাষ্ট্রভাষা নয়, বাংলা ছিল প্রাদেশিক ভাষার তালিকায়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

September 20, 2026
খুলনায় সহস্রাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

খুলনায় সহস্রাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

September 20, 2026
হার্টের রিংয়ে অনিয়মের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

হার্টের রিংয়ে অনিয়মের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

September 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০